বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৪ পি.এম
মাগুরার এক গ্রাহকের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে। এই ঘটনার পর মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই ভৌতিক বিলটি ইস্যু করা হয়।
বিলের কপিতে দেখা যায়, এক মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। এই বিদ্যুত খরচের বিপরীতে ডিমান্ড চার্জ হিসেবে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা দেখানো হয়েছে। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা বেড়ে দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।
প্রকৃতপক্ষে, ২৩৫ ইউনিট বিদ্যুতের বিপরীতে গ্রাহকের বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ যার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।
গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি উল্লেখ করা হয়েছে ‘এলটি-এ (আবাসিক)’।
এ বিষয়ে গ্রাহক মোছা. আলেয়া খাতুন বলেন, "এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে গ্রাহকের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার হওয়া জরুরি।"
শালিখা উপজেলার চুকিনগরে অবস্থিত মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসে গিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি জানান, গ্রাহকের মিটার পরিবর্তন হওয়ার কারণে ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় এই অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছে। বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। একই সঙ্গে এই দায়িত্বহীন ভুলের পেছনে যাদের সম্পৃক্ততা রয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম বলেন, "টাইপিং মিসটেকের কারণে এমনটি হয়েছে। আজ বিলটি সংশোধন করে দেয়া হয়েছে, উক্ত গ্রাহক বিলও পরিশোধ করেছেন। এ ভুলের সাথে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছে। তদন্ত সংস্থার জন্য এটি ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় প্রাপ্তির ঘটনা।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন দিন ধার্য করেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব (তৎকালীন) থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসে ড্রাইভার পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা পূর্ণকালীন এই পদে আবেদন করার সুযোগ পাবেন। যদিও কর্মস্থল ঢাকা, তবে প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ফিল্ড ভিজিট করতে হবে।
দূতাবাসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের যত দ্রুত সম্ভব পদটিতে যোগদান করতে হবে। বিশেষ করে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।
পদের বিবরণ
পদের নাম: ড্রাইভার
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা, প্রয়োজনে বিভিন্ন জেলায় ফিল্ড ভিজিট
চুক্তির মেয়াদ: ৬ মাস; পরিস্থিতি অনুযায়ী নবায়নযোগ্য
দায়িত্ব
ড্রাইভারকে দূতাবাসের গাড়ি চালানোর পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সহায়তা করতে হবে। প্রয়োজনে মোটরসাইকেল ও সুরক্ষিত (আর্মড) যানবাহন চালানোর দায়িত্বও পালন করতে হবে।
এছাড়া, বিমানবন্দর থেকে কর্মকর্তা বা অতিথিদের আনা-নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও পণ্য পৌঁছে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী দূতাবাসের অন্যান্য কাজে সহায়তা করারও প্রয়োজন রয়েছে।
গাড়ির দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম ঠিক রাখা, সময়মতো সার্ভিসিং নিশ্চিত করা এবং গাড়ির কোনো ত্রুটি বা ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোও ড্রাইভারের দায়িত্বের মধ্যে পড়ে।
ফিল্ড ভিজিটের পূর্বে গাড়ির প্রয়োজনীয় প্রস্তুতি ও সরঞ্জাম পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার দায়িত্বও পালন করতে হবে। প্রয়োজনে রিসেপশনে সহায়তা করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা: ড্রাইভিংয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের সংস্থা বা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে ভালো থেকে মাঝারি পর্যায়ের কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে ভালো ধারণা, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ প্রয়োজন।
গাড়ির সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে সামাল দেওয়ার মতো জ্ঞান থাকা আবশ্যক। একা এবং ছোট দলের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকা প্রয়োজন।
এছাড়া, কূটনৈতিক পরিবেশে গোপনীয়তা রক্ষা ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। মাইক্রোসফট এক্সেল ও আউটলুক ব্যবহারে মৌলিক দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
সুইজারল্যান্ড দূতাবাসের নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের ( FDFA ) নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি মোটিভেশন লেটার এবং থাকলে সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র ই-মেইলে পাঠাতে হবে—
[email protected]
আবেদনের শেষ সময়
৮ অক্টোবর ২০২৬। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে।
সুইজারল্যান্ড দূতাবাসের চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন ফরম দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।" তিনি উল্লেখ করেন, সরকার শক্তিশালী রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
চিফ হুইপ আরও বলেন, "আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।" তিনি সতর্ক করে বলেন, যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।
তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। সরকার সতর্ক রয়েছে যাতে কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।
সংবিধান সংশোধনের প্রসঙ্গে নূরুল ইসলাম মনি জানান, সংশোধনের জন্য সব পক্ষের সাথেই আলোচনা চলছে। তিনি বলেন, "এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
এ সময় চিফ হুইপ ধর্মীয় নেতাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "খতিব পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে।" বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা করার প্রয়োজন তা করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ প্রদান করছে। এই সংস্থার মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে ৬০ জন দক্ষ নারী কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর বোয়েসেল এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি
দেশ: জর্ডান
পদের নাম: নারী মেশিন অপারেটর
পদসংখ্যা: ৬০টি
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়স: ২০ থেকে ৩৬ বছর
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ১৩০ জেডি বেতন পাবেন। এর পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও তাদের জন্য প্রযোজ্য হবে।
সাক্ষাৎকারে যা আনতে হবে
সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রার্থীদের সঙ্গে রাখতে হবে—
সাক্ষাৎকারের সময় ও স্থান
তারিখ: ২ অক্টোবর ২০২৬
সময়: সকাল ৮টা থেকে
স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা
আবেদন ও বিস্তারিত
আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ