০৮:৪২ পি.এম
শেরপুরের নালিতাবাড়ী এলাকায় গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে ঘটে এই দুঃখজনক ঘটনা। পরিবারের সঙ্গে গতকাল নানা বাড়িতে অবস্থানরত অবস্থায়, নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা, কর্মজীবী ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ, যিনি মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তার নানা সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরের দিকে সেখানে আদর করে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। এরপর দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালীতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন