ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র


ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওভদা বিমানঘাঁটিতে মোতায়েন থাকা অত্যাধুনিক এফ-২২ স্টেলথ যুদ্ধবিমানগুলো সরিয়ে নেওয়ার। শুক্রবার নাগাদ নিশ্চিত হওয়া গেছে, কমপক্ষে ১০টি এফ-২২ যুদ্ধবিমান ইসরায়েলি ঘাঁটি ত্যাগ করেছে। এই বিমানগুলো সরাসরি যুক্তরাষ্ট্রে ফেরার পথে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে সাময়িক বিরতি নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাতের আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিমানগুলো ইসরায়েলে পাঠানো হয়েছিল। বর্তমানে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' অকার্যকর হয়ে পড়েছে এবং গত ৪৮ ঘণ্টায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার পর, যখন এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, তখন মার্কিন বাহিনীর এই সিদ্ধান্তটি বেশ চমক সৃষ্টি করেছে।

তবে, এই সামরিক সরঞ্জামের প্রত্যাহার মানেই যে যুক্তরাষ্ট্রের দ্রুত সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা কমে গেছে, তা কিন্তু নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর মনে করছে, তারা আগের মতোই মধ্যপ্রাচ্যে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ সক্ষমতা বজায় রেখেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কারণে উত্তাপ আরও বেড়ে গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় এক কঠোর বার্তায় সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার ওপর কোনো ধরনের প্রাণনাশী হামলা চালানোর চেষ্টা করলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প দাবি করেছেন, যদি ইরান তাকে হত্যার কোনো পরিকল্পনা বা চেষ্টা চালায়, তবে তাদের লক্ষ্য করে ১,০০০ ক্ষেপণাস্ত্র তৈরি রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বাসচাপায় প্রাণহানি বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:০১ এম


ফরিদপুরে বাসচাপায় প্রাণহানি বেড়ে ৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোট ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর উত্তেজিত এলাকার লোকজন মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে যায়। তখন ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় অবস্থানরত লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এর ফলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন এবং আহত হন অন্তত সাতজন।

পরে উত্তেজিত এলাকাবাসী অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং ওই সড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা মহাসড়কে অবস্থান করছেন।

স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়াও নিহত অন্য চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭), এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেকজনের পরিচয় স্থানীয়রা দিতে পারেনি। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় হস্তান্তর করা হচ্ছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, "এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির চিকিৎসা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:০৫ এম


প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির চিকিৎসা অব্যাহত

ঢাকা, ১১ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত একটি বন্য হাতির চিকিৎসা চলছে।

আজ দুপুরে আনুমানিক সাড়ে ১২টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে।

প্রাথমিক তথ্যানুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ফলস্বরূপ, হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে একটি শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।

সংবাদ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার এবং চিকিৎসা কার্যক্রম শুরু করে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, বর্তমানে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হাতিটির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত উপস্থিত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।

প্রতিকূল আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে বিশেষজ্ঞ মেডিকেল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম বাস্তবায়ন করছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্যোগ নেন।

বর্তমানে, বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচার সদৃশ প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা প্রদান করছে।

সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক আরও জানান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করছেন।

এছাড়াও, আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তা তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিকআপ ভ্যান উল্টে সড়কে ডিম, কুড়াতে গিয়ে দ্রুতগতির বাসচাপায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ এম


পিকআপ ভ্যান উল্টে সড়কে ডিম, কুড়াতে গিয়ে দ্রুতগতির বাসচাপায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে অন্তত পাঁচজন নিহত এবং সাত জন আহত হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমের ট্রাক ঘটনাস্থলে এসে চাকা ফেটে সড়কের উল্টে পড়ে। ছড়িয়ে পড়া ডিম কুড়াতে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের ওপর দিয়ে চলে যায় দ্রুতগতির নড়াইল এক্সপ্রেসের নামের একটি বাস। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাতজন।

এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ওই মহাসড়কে ছয়টি বাস–ট্রাকে আগুন দেয়। এর ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। এলাকাবাসী সূত্রে নিহত অপর তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন স্থানীয় লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেক জনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। ট্রাক চালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ী পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ এম


ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ী পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১১ জুলাই, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবছর পাহাড়ধসে প্রাণহানির পুনরাবৃত্তি রোধে, যাদের বসবাস পাহাড়ের পাদদেশে, তারা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় জমি ও আবাসনের ব্যবস্থা করবে। সম্মিলিত উদ্যোগ ও সবার সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

আজ শনিবার রাতে, চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের ওপর অবস্থিত ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রামে গত কয়েক দশকের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

তবে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন- ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যালোচনা করে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে।

আশ্রয়কেন্দ্রে যতদিন প্রয়োজন হবে, ততদিন খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আকবরশাহ এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য বন্ধ করে পাহাড় কাটা কার্যক্রমও বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ এলাকায় কোনো নতুন আবাসন প্রকল্প গড়ে উঠতে দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ও মেয়র আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের খোঁজখবর নেন এবং হাতে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%