প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোট ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর উত্তেজিত এলাকার লোকজন মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে যায়। তখন ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় অবস্থানরত লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এর ফলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন এবং আহত হন অন্তত সাতজন।
পরে উত্তেজিত এলাকাবাসী অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং ওই সড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা মহাসড়কে অবস্থান করছেন।
স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়াও নিহত অন্য চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭), এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেকজনের পরিচয় স্থানীয়রা দিতে পারেনি। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় হস্তান্তর করা হচ্ছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, "এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন