ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন না তাসকিন, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন


লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন না তাসকিন, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি বিষয়টি থেকে সরে দাঁড়িয়েছেন। জাফনা কিংসের হয়ে তার খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন না। এ অবস্থায় জিম্বাবুয়ে সফর শেষ করে শ্রীলঙ্কায় না গিয়ে দেশের দিকে রওনা হচ্ছেন এই ডানহাতি পেসার।

প্রাথমিকভাবে এলপিএলে খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি গ্রহণ করেছিলেন তাসকিন। কিন্তু পেসার মুস্তাফিজুর রহমান চোটে পড়ার কারণে তাকে টি-টোয়েন্টি দলে রেখে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনাটি ছিল, সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে জাফনা কিংসের হয়ে খেলা হবে তার।

তবে সামনে অস্ট্রেলিয়া সফর রয়েছে, তাই শেষ পর্যন্ত এলপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তাসকিন। জানা গেছে, লাল বলের ক্রিকেটের জন্য নিজের প্রস্তুতিকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশে ফিরে কিছু সময় বিশ্রাম নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির উপর মনোযোগ কেন্দ্রীভূত করবেন এই অভিজ্ঞ পেসার।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আগামী সপ্তাহের শুরুতেই অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে দুই ম্যাচের সিরিজের সূচনা হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

উল্লেখ্য, ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটি টেস্ট সিরিজ খেলতে যেতে যাচ্ছে। দুই ম্যাচের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-গুলিসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক=

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-গুলিসহ ৪ জন আটক

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

বুধবার (২২ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারী ও মাসুদ। পুলিশ জানিয়েছে তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে সরানো হলো শত শত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


ফ্রান্সে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে সরানো হলো শত শত মানুষ

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে শত শত মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার দমকলকর্মী এবং পানি ছিটানোর জন্য উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্মকর্তাদের জানিয়েছেন, ভার অঞ্চলের বনাঞ্চলঘেরা পাহাড়ে ছড়িয়ে পড়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১ হাজার ৭০০ হেক্টর (৪ হাজার ২০০ একর) এলাকা ভস্মীভূত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী অঞ্চলের প্রশাসনিক প্রধান সিমন বার্ব্রে বলেছেন, ‘গ্রস বেসিলন পর্বতের ঢাল বেয়ে আগুন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও বাতাসের গতি কমে যাওয়ার বিষয়ে বিবেচনা করলে এমন দ্রুত বিস্তার প্রত্যাশিত ছিল না।’

তিনি আরও জানান, কোতিনিয়াক, মনফোর-সুর-আরজঁ ও কোরেন্স গ্রামের আশপাশ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত হওয়া পন্তেভ ও কাছের সিলাঁ-লা-কাসকাদ গ্রামের অনেক মানুষকেও নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২ হাজার ৩০০টির বেশি বাড়ি।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ওই এলাকায় ভয়াবহ বন আগুনের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বার্ব্রে বলেছেন, এগিয়ে আসা আগুনের শিখার সামনে অগ্নি-প্রতিরোধী প্রতিবন্ধক স্থাপনের জন্য বিমানকর্মীরা দ্রুতগতিতে কাজ করছেন।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, কোতিনিয়াকের কাছে আগুনে ঘেরা পাহাড়ের পেছনে আকাশে উঠে যাওয়া ঘন ধূসর ধোঁয়ার বিশাল মেঘ তিনি দেখেছেন।

ভার অঞ্চলের অগ্নিনির্বাপক প্রধান এরিক গ্রোহিন বলেছেন, ‘এই মুহূর্তে পুরো এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকার।’

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৯০০ থেকে ৯৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সভা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:২২ পি.এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সভা চলছে

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে চলছে।

আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসি বাসে গাঁজা পাচারের সময় জামাই-শ্বশুর ও মেয়েসহ ৫ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


এসি বাসে গাঁজা পাচারের সময় জামাই-শ্বশুর ও মেয়েসহ ৫ জন আটক

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজা এনে বিক্রির কার্যক্রমের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) শ্বশুর, মেয়ে ও জামাইসহ পাঁচজনকে আটক করেছে।এ সময়, একটি নারী আসামির সঙ্গে থাকা আনুমানিক ছয় মাস বয়সী একটি ছেলে শিশুকেও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বাজার এলাকার পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তিনটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো আটটি পোটলায় থাকা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় দুই কেজি করে গাঁজা পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার মো. সুইট (২৪), মো. মতিউর রহমান (৪০), মো. জিহাদ আলী (২০), মো. অসীম আলী (২০) ও মোসা. মমেনা খাতুন (২৪)। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে। মমেনা খাতুন মতিউর রহমানের মেয়ে এবং মো. সুইটের স্ত্রী হিসেবে পরিচিত। ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়ে গাঁজা সংগ্রহ করেন। পরে সোমবার (২১ জুলাই) সকালে একটি বাসযোগে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ সময় কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে মো. সুইট সেখানে একটি মাদকচক্রের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। এরপর বিভিন্ন সময়ে তিনি কুমিল্লা থেকে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। এবারও একই উদ্দেশ্যে তারা সংঘবদ্ধভাবে ১৬ কেজি গাঁজা নিয়ে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করছেন। পাশাপাশি এই মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%