ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণায় যুবকের এক বছরের কারাদণ্ড


নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণায় যুবকের এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা ‘চার্জ’ আদায় এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কুয়াকাটায় বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাসেল বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কুয়াকাটায় এসে তিনি ওই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুক করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া, বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তার দুইটি বিয়ে রয়েছে এবং প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।

সূত্র জানায়, নিজের ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’র নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়। এ জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে প্রতারক রাসেল দাবি করেছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রশাসনের নজরে বিষয়টি আসলে মহিপুর থানার এসআই মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কাগজপত্র ও নথিপত্র যাচাই করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, "নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে অনুষ্ঠিত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একত্রিত করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা যেন বিশ্ববাসী সমানভাবে পায়, সেই উদ্দেশ্যে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের জন্য আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি এই বক্তব্য দেন।

নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশে ফ্যামিলি কার্ড এবং স্পোর্টস কার্ডের বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। যদিও প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, তবুও এর সুবিধা এখনো সবার জন্য সমান নয়।

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে, উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান এবং গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে।

তারেক রহমান বলেন, "আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক।"

রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমার, তাই এর সমাধানও সেখানেই নিহিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, "জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র সমাধান।"

সূত্র: ইউএনবি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জুমার ইমাম হারামাইনে ইয়াসির আদ-দোসারি ও মদিনায় সালাহ আল-বুদাইর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


আজ জুমার ইমাম হারামাইনে ইয়াসির আদ-দোসারি ও মদিনায় সালাহ আল-বুদাইর

আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবেন। আজ (২৫ সেপ্টেম্বর) মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ অধ্যাপক ড. ইয়াসির বিন রাশিদ আদ-দোসারি। অপরদিকে, মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর। সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

মসজিদুল হারামে ইমাম ইয়াসির আদ-দোসারি

শায়খ ইয়াসির বিন রাশিদ আদ-দোসারি মক্কার মসজিদুল হারামের পরিচিত ইমামদের মধ্যে অন্যতম, যার বয়স ৪৬ বছর। ১৯৮০ সালে সৌদি আরবের আল-খারজে তার জন্ম। তিনি শৈশবকাল থেকেই পবিত্র কোরআন মুখস্থ করেছেন।

ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তুলনামূলক ইসলামী আইন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন বিষয়ে অধ্যাপনা করেন। ২০১৯ সালে তিনি মসজিদুল হারামের সর্বকনিষ্ঠ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কোরআন তিলাওয়াতের স্বতন্ত্র ধরণ ও সুমধুর কণ্ঠের কারণে তিনি মুসল্লিদের কাছে পরিচিতি অর্জন করেছেন।

আজকের সূচি অনুযায়ী, মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন ইয়াসির আদ-দোসারি।

মসজিদে নববীতে ইমাম সালাহ আল-বুদাইর

শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর সৌদি আরবের একটি পরিচিত আলেম, ইমাম ও বিচারক। ১৯৭০ সালের ৭ জানুয়ারি সৌদি আরবের হুফুফে তার জন্ম। শৈশব থেকেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন এবং পরে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করেন।

জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন এবং বিচারকের দায়িত্বও পালন করেছেন। ১৯৯৮ সালে তিনি মসজিদে নববীতে তারাবির অতিথি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী বছর তাঁকে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি মদিনার উচ্চ আদালতের বিচারকের দায়িত্বও পালন করেন।

আজ (২৫ সেপ্টেম্বর) মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করবেন সালাহ আল-বুদাইর। সরকারি সূচি অনুযায়ী, আজ মসজিদে নববীতে জুমার নামাজের পর আসর ও অন্যান্য নামাজের জন্য আলাদা ইমাম নির্ধারিত রয়েছেন।

দুই পবিত্র মসজিদে নামাজের ফজিলত

মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাঁর মসজিদে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজের চেয়ে উত্তম—তবে মসজিদুল হারাম এর ব্যতিক্রম। এ বর্ণনাটি সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এসেছে।

আরেক বর্ণনায় মসজিদুল হারামে নামাজের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। তবে মসজিদুল হারামের এক নামাজ কত নামাজের সমান—এ বিষয়ে বর্ণনা ও আলেমদের ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। তাই নির্দিষ্ট সংখ্যাটি উল্লেখ না করে বলা যায়, সেখানে নামাজের মর্যাদা ও সওয়াব অত্যন্ত বেশি।

এছাড়া সহিহ হাদিসে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসাকে বিশেষ মর্যাদাপূর্ণ তিন মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজকের জুমায় মক্কার মসজিদুল হারামে ইয়াসির আদ-দোসারি এবং মদিনার মসজিদে নববীতে সালাহ আল-বুদাইরের ইমামতিতে নামাজ আদায় করবেন মুসল্লিরা।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ছেলের দেওয়া আগুনে বাবা মো. সিদ্দিক মারা গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ঢাকায় ছেলের দেওয়া আগুনে বাবা মো. সিদ্দিক মারা গেলেন

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের কারণে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন ইমন (২৫) নামের এক যুবক। ঘটনার দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এবার আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন তার বাবা মো. সিদ্দিক (৫৫)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় ওই পরিবারের পাঁচজনকে জাতীয় বার্নে ভর্তি করা হয়।

জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর থানাধীন শ্যামবাজারে আগুনের ঘটনায় রাত সোয়া ২টার দিকে সিদ্দিক নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে, অগ্নিদগ্ধদের মধ্যে সিদ্দিকের ছেলে ইমনের মৃত্যু ঘটে। বর্তমানে জাতীয় বার্নে পরিবারটির তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তানিয়া (১৮) নামে একজনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। হাসপাতালে ভর্তি পরিবারটির বাকি দুই সদস্য রাজিব (৩৫) ও আরিফ (৩৪) এর শরীরের যথাক্রমে ১৫ শতাংশ ও ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

গত শনিবার শ্যামবাজারের একটি বাসায় পারিবারিক কলহের কারণে ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। ইমন শনিবার দেশে ফিরে আসেন।

আরিফের স্ত্রী সোনিয়া আক্তার জানান, শনিবার বিকেলে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দেন। তিনি বলেন, "আমিও মরবো, তোদেরকেও মারবো।" এরপর তিনি নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের কাছে এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


জাতিসংঘের কাছে এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের কাছে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে বলেছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। যদিও প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, তবুও এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়।

তিনি বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতার কথা তুলে ধরে বলেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের এআইয়ের বিভাজনে পরিণত হোক।"

তিনি আরও বলেন, বাংলাদেশ উদ্ভাবন ও মেধাস্বত্বকে সম্মান করে। পাশাপাশি, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে। সবার জন্য ন্যায্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত সম্প্রসারণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব প্রযুক্তির সুফল যাতে বিভিন্ন দেশ ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%