প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের কাছে একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে বলেছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। যদিও প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, তবুও এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়।
তিনি বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতার কথা তুলে ধরে বলেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের এআইয়ের বিভাজনে পরিণত হোক।"
তিনি আরও বলেন, বাংলাদেশ উদ্ভাবন ও মেধাস্বত্বকে সম্মান করে। পাশাপাশি, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে। সবার জন্য ন্যায্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত সম্প্রসারণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব প্রযুক্তির সুফল যাতে বিভিন্ন দেশ ইতিবাচকভাবে কাজে লাগাতে পারে, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন