১০:০৫ এম
জুন মাসের মাত্র আটদিনের তীব্র তাপপ্রবাহের ফলে ইউরোপের তিনটি দেশে- ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু ঘটেছে।
এই ভয়াবহ চিত্রটি তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত আটদিন ধরে ইউরোপজুড়ে এই নজিরবিহীন তাপপ্রবাহ বয়ে চলে। ইউরোপের জলবায়ুর ধরণের দিক থেকে এই গরম ছিল সহ্যের অতীত।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তীব্র গরমের ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, যা বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটিয়েছে। পাশাপাশি এটি অবকাঠামোর ক্ষতি করার সঙ্গে পুরো স্বাস্থ্যব্যবস্থাকেও বিপর্যস্ত করে তুলেছে।
বিশেষজ্ঞরা জানান, আটদিন স্থায়ী এই তাপপ্রবাহটি ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ। ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই চরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
চিকিৎসকরা জানান, তীব্র গরমে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রায় সবাই পূর্বে কোনো না কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতায় ভুগছিলেন। ওই তাপপ্রবাহের ধকল নিতে না পারার কারণেই তাঁদের মৃত্যু ত্বরান্বিত হয়েছে।
নিহত ৩ হাজার ৭০০ জনের মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনা ঘটে ফ্রান্সে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গত শুক্রবার টেলিভিশনে এক ভাষণে জানান, জুন মাসের ওই আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তিনি জানান, এবারের তাপপ্রবাহে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের ধারণা, সরকারিভাবে আমাদের হাতে যে সংখ্যা আছে, মৃতের প্রকৃত সংখ্যা আসলে এর চেয়েও বেশি।
অন্যদিকে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের কম এবং বাকিরা ৬৫ বছরের ঊর্ধ্বে। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মাত্রার অতিরিক্ত মৃত্যু আমাদের দেশে অভূতপূর্ব ঘটনা। গ্রীষ্মকালে এর আগে এত বেশি মৃত্যু ঘটেনি।
অন্যদিকে, নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসের ওই আট দিনের তাপপ্রবাহে সেখানে ৪৮০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন