০৪:০৮ পি.এম
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পরে বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার প্রথম স্ত্রী গত জুলাই মাসে দুই সন্তান রেখে মারা যান। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার রাতে তিনি রুবিনা খাতুন (২০) নামের এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নববধূকে নিয়ে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাসরঘরে প্রবেশ করার পরপরই তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। স্বজনেরা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করার আগেই তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকাবহ পরিস্থিতিতে রূপ নেয়।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন