০৯:১২ পি.এম
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট-সংক্রান্ত জটিলতার সমাধানের লক্ষ্যে, সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আগে ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময়সীমা বর্তমানে বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি হাজারো প্রবাসীর জন্য বৈধ কর্মসংস্থানে ফিরে আসার একটি বড় সুযোগ।
নিয়োগকর্তার গাফিলতি, প্রশাসনিক জটিলতা বা দালালচক্রের প্রতারণার কারণে, বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে রয়েছেন।
অনেকে কফিল না পেয়ে কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ মানবেতর জীবনযাপন করার পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এমনকি খোলা আকাশের নিচে কিংবা মসজিদ চত্বরে রাত কাটানোর ঘটনাও ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে, যারা বৈধভাবে দেশে ফিরতে চান, তাদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস প্রস্তুত রয়েছে। জানানো হয়েছে যে, সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হলে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
দূতাবাস জানান যে, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
প্রবাসীদের আশা, সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে অনেকেই আবার বৈধতার আওতায় ফিরে আসতে সক্ষম হবেন। এতে করে কর্মসংস্থানে স্থিতিশীলতা বাড়বে এবং গ্রেফতার ও আইনি জটিলতার ঝুঁকি কমবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন