ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল


লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল

লেবাননের দক্ষীণাঞ্চলে শুক্রবার একটি পিকআপ ট্রাকের উপরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় দুজন আহত হয়েছে বলে জানা যায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য প্রকাশ করেছে। খবরটি দেওয়া হয়েছে আলজাজিরার বরাতে।

সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে নাবাতিয়েহ জেলার চুকিন ও কফার দাজ্জাল শহরের কাছাকাছি আবর্জনা নামানোর সময় ড্রোনটি ওই পিকআপ ট্রাকটিতে আঘাত করে। ঘটনাস্থলে আহত দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। পাশাপাশি, মারজায়ুন জেলার সীমান্তবর্তী খিয়ামে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। একাধিক বিস্ফোরণের শব্দ সারারাত ধরে শুনা গেছে, যা আশপাশের এলাকাকে কাঁপিয়ে তুলেছে বলে জানায় ওই সংস্থা।

এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাপ্রধান রোডলফ হাইকালের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা সম্পর্কে আলোচনা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্টের অফিসের থেকে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রেসিডেন্টের কার্যালয় একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরায়েলি হামলা চলমান থাকায়, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেন দুটি শীর্ষ কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকায় উদ্ভূত পরিস্থিতি এবং সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ভোট চুরির অভিযোগ তুললেন হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


নোয়াখালীতে ভোট চুরির অভিযোগ তুললেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল রাতের ভোট। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবার ভোট চুরি হয়েছে ফল প্রকাশের পরে।’

শুক্রবার নোয়াখালী সদরের মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা এনসিপি এই কর্মসূচির আয়োজন করেছে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব्यमূল্য নিয়ন্ত্রণ, কর্মস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে।

হাসনাত আবদুল্লাহ বিএনপির উদ্দেশে বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। যদি আপনারা মনে করেন একা দেশ চালাবেন, তাহলে সেটা ভুল হবে। জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করতে পারবেন, এমনটা মনে করলে সেটা ভুল ভাবনা। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ছয় মাসেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, নিজাম উদ্দিন, তৌহিদুল ইসলাম, মাহবুবুর রহমান ও হুমায়রা নূর।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীতে আমাদের যে লড়াই, সে লড়াই মার্কার লড়াই হবে না, এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের লড়াই। এই লড়াই হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই।’

বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

এদিকে, রাতে রাজশাহী নগরীতে পদযাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। আলুপট্টি মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এমপি আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী। এছাড়া গতকাল গাজীপুর মহানগরে শিল্প ও জীবিকা রক্ষার দাবিতে শ্রমিক সমাবেশ করেছে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পদ্মা নদীতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ; আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ; আটক ১৩

চাঁদপুর নৌসীমানা সংলগ্ন শরীয়তপুর নড়িয়া চন্ডিপুরে এবং মাদারীপুরে পদ্মা নদী থেকে সম্প্রতি বালু উত্তোলনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে কোস্ট গার্ড পদ্মায় যৌথ অভিযান চালায়। এই অভিযানের মধ্যে ২ টি ড্রেজার এবং ৩ টি বাল্কহেডসহ মোট ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার ১০ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য দেন। তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশ এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দ করা হয় এবং ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি এই অভিযান প্রসঙ্গে আরও জানান, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে। এদিকে, চাঁদপুর- ঢাকা নৌ রুটের যাত্রী সূত্রে জানা যায়, চাঁদপুর মেঘনা সংলগ্ন পদ্মা নদীর লাইনে শতশত বালুবাহী জাহাজ আসা-যাওয়া করছে। অন্যদিকে এখন অগণিত ড্রেজার নদীতে ভাসমান অবস্থায় রয়েছে। পদ্মা- মেঘনা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের বৈধতা বা অবৈধতার বিষয় সম্পর্কে সাধারণ মানুষ সহ একেবারেই অবগত নয়। তারা কেবল নদীতে ড্রেজার ও বালুর জাহাজের চলাচল লক্ষ্য করছেন। এই সমস্ত বালুর বৈধতা প্রসঙ্গে প্রশাসনই অধিকতর সঠিক তথ্য দিতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃত্বের কঠিন সময়েও ফিটনেসে মনোযোগী সামান্থা, জানালেন অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


মাতৃত্বের কঠিন সময়েও ফিটনেসে মনোযোগী সামান্থা, জানালেন অভিজ্ঞতা

৯ জুলাই সমাজমাধ্যমে সমান্থা একটি নিজস্বী পোস্ট করেছেন। সেই ছবিতে তাকে দেখা যাচ্ছে রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’ করার পোশাকে। ছবিটি জিমে যাওয়ার পথে তোলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের আইনি জট, জেলে থাকতে হবে তিন মাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের আইনি জট, জেলে থাকতে হবে তিন মাস

মামলার সূচনা হয়েছে ২০১০ সালের দিকে। রাজপাল যাদব তার পরিচালিত প্রথম ছবি ‘অতা পাতা লাপতা’ নির্মাণের জন্য ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’-এর কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়ে ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%