প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর নৌসীমানা সংলগ্ন শরীয়তপুর নড়িয়া চন্ডিপুরে এবং মাদারীপুরে পদ্মা নদী থেকে সম্প্রতি বালু উত্তোলনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে কোস্ট গার্ড পদ্মায় যৌথ অভিযান চালায়। এই অভিযানের মধ্যে ২ টি ড্রেজার এবং ৩ টি বাল্কহেডসহ মোট ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার ১০ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য দেন। তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশ এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দ করা হয় এবং ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি এই অভিযান প্রসঙ্গে আরও জানান, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে। এদিকে, চাঁদপুর- ঢাকা নৌ রুটের যাত্রী সূত্রে জানা যায়, চাঁদপুর মেঘনা সংলগ্ন পদ্মা নদীর লাইনে শতশত বালুবাহী জাহাজ আসা-যাওয়া করছে। অন্যদিকে এখন অগণিত ড্রেজার নদীতে ভাসমান অবস্থায় রয়েছে। পদ্মা- মেঘনা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের বৈধতা বা অবৈধতার বিষয় সম্পর্কে সাধারণ মানুষ সহ একেবারেই অবগত নয়। তারা কেবল নদীতে ড্রেজার ও বালুর জাহাজের চলাচল লক্ষ্য করছেন। এই সমস্ত বালুর বৈধতা প্রসঙ্গে প্রশাসনই অধিকতর সঠিক তথ্য দিতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন