০২:৫২ পি.এম
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৬ এবং বিজিবি-২১-এর যৌথ দল ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, প্রেমিক উধাও
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল বাসটিতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্যের তালিকা তৈরি করে সেগুলো জব্দ করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সেগুলো হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মায়ের রেখে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন