০৪:১২ পি.এম
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষার উদ্দেশ্যে সরকার আগামী বুধবার (৭ অক্টোবর) মধ্য রাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার এই ২২ দিনের সময়ে জেলেদের জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালিত হবে।
জেলা মৎস্য অফিসের সূত্রে জানা যায়, জেলায় মোট ৫৪ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এই জেলেরা মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নিবন্ধিত জেলেদের মধ্যে ৪২ হাজার ১৫০ জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হলেও ১১ হাজার ৮৫০ জেলে ভিজিএফের চাল পাচ্ছেন না। তাদের পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এই একশ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব ধরনের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ থাকবে।
জেলেদের সচেতন করার উদ্দেশ্যে নদী ও উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ বিভিন্ন প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।
নিষেধাজ্ঞার সময় ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে ১৫৩ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হবে। প্রতি জেলেকে ২৫ কেজি হারে খাদ্য সরবরাহ করা হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জেলেরা জানিয়েছেন, যে পরিমাণ জেলে রয়েছে, সেই পরিমাণ সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয় না। নিষেধাজ্ঞার সময় জেলেদের সঠিক তালিকা তৈরি এবং দ্রুত যাতে সবাই চাল পান, তা নিশ্চিত করার দাবি তাদের।
জেলা মৎস্য অফিসার মো. জসিম উদ্দিন জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালিত হবে। এই সময়ে জেলেদের জন্য ২৫ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও যারা আইন অমান্য করে নদীতে যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান সফল হলে অধিক পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন