ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালের পথে প্রধানমন্ত্রী


বরিশালের পথে প্রধানমন্ত্রী

বরিশাল সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

সোমবার (১৩ জুলাই) ভোরে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন। সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মন্তব্য, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল জেলা, মহানগর এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য দেন তিনি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ এম


কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের ভয়াবহ বন্যা এবং পাহাড়ধসের কারণে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে, চলমান মৌসumi বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবেলায় আমি মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা ও শোক প্রকাশ করছি।

তিনি তার পোস্টে আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সকল পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগণের নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।

উল্লেখ্য, রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন পার করছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট ৭টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার কবলে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ টিভিতে যেসব খেলা দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ এম


আজ টিভিতে যেসব খেলা দেখবেন

প্রতিদিনের ব্যস্ত জীবনে, সব খেলা তো আর আপনাকে দেখতে হবে না। আপনাকে কিছুটা বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আপনারও আগ্রহ একটু বেশি থাকে, যেমন সবারই। কোথায় কী খেলা আছে, তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে, দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় আপনার চোখ রাখবেন।

আজ বিশ্বকাপের কোনো ম্যাচ নেই। তবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ওয়ানডে খেলবে।

ক্রিকেটের মধ্যে রয়েছে,

নারী টেস্ট, ৪র্থ দিন,

ইংল্যান্ড-ভারত,

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১।

এছাড়া রয়েছে ২য় ওয়ানডে,

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড,

রাত ১২টা ৩০ মিনিট, ফ্যানকোড।

ফুটবলের ক্ষেত্রে,

বিশ্বকাপ পুনঃপ্রচার হচ্ছে,

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড,

সকাল ১০টা, টি স্পোর্টস।

এছাড়া রয়েছে,

পর্তুগাল-স্পেন,

বেলা ১টা, টি স্পোর্টস, রাত ১২টা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ এম


প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জনতার উপচে পড়া ভিড়

বরিশাল সফরের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবারের জন্য দেখার জন্য মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশাল ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৩ জুলাই) সকালে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য মাওয়া প্রান্তে অবস্থান নিয়েছেন। এতে পুরো এলাকার উৎসবমুখর আবহ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতলেন সিনার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৯ এম


টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতলেন সিনার

উইম্বলডনের ঘাসের কোর্টে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার।

রোববার (১২ জুলাই) ফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি।

ম্যাচের শুরুতে দারুণ লড়াই উপহার দেন জভেরেভ। তবে তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে গিয়ে হাঁটুতে আঘাত পাওয়ার পর আর আগের ছন্দে ফিরতে পারেননি তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সিনার এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে প্রথম টুর্নামেন্টেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ইতালিয়ান এই তারকা। লন্ডনের তীব্র গরমের মধ্যেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নেন তিনি।

শিরোপা জয়ের পর সিনার বলেন, "এই জয়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের পর আবারও কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি নিজের এবং আমার দলের জন্য গর্বিত। তারা সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।"

এই জয়ের মাধ্যমে জভেরেভের বিপক্ষে টানা দশম ম্যাচেও জয় তুলে নিলেন সিনার। উইম্বলডনে এর আগে জভেরেভের সেরা সাফল্য ছিল তিনবার চতুর্থ রাউন্ডে ওঠা। আর এবারও শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেল জার্মান এই টেনিস তারকার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%