ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১


রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়।

বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করে। সব মিলিয়ে ১ হাজার ১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীদের অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


যাত্রীদের অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রেললাইন তলিয়ে যাওয়ার ফলে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। এই অবস্থায় যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম কাটা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে।

বুধবার সকালে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, অতিবৃষ্টি কারণে চট্টগ্রামের ষোলশহর ও জান আলী হাট এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

টিকিট বিক্রয়কর্মীরা জানান, ট্রেন চলাচল বন্ধ হওয়ার বিষয়টি যাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানান, রেললাইন থেকে পানি নামলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। এই মুহূর্তে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে ৪ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে ৪ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ এর নামে প্রতারণা করার সময় স্থানীয় জনতা ওয়াকিটকিসহ রহমান নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার দুপুরের সময় উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন ব্যক্তির কাছে ‘ফ্যামিলি কার্ড’ তৈরি করার কথা বলে চার হাজার টাকা দাবি করেন প্রতারক রহমান। সে সময়ে স্থানীয় জনতার সন্দেহ হলে তারা রহমানকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রহমানকে একটি ওয়াকিটকিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রতারক রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। এই ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতির ১৯ দিন পর আবারও খোলা হচ্ছে শাহজালাল মাজারের দানবাক্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বিরতির ১৯ দিন পর আবারও খোলা হচ্ছে শাহজালাল মাজারের দানবাক্স

সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ দ্বিতীয় দফায় আবারও গণনা করা হবে। এই গণনা কার্যক্রম প্রথমবার গণনার অল্প কয়েকদিনের ব্যবধানে নতুন করে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথমবার গণনার ১৯ দিন পর আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এ গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানিয়েছেন, গণনা কার্যক্রমের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১২ জুন সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। সে সময় মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেয়ার ঘোষণা দেয়া হয়। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

পরবর্তীতে ২২ জুন প্রায় সাত শতকের প্রচলিত রীতি ভেঙে ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। ওই অর্থ জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকে খোলা বিশেষ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে গঠন করা হয় ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি। কমিটিকে এক মাসের মধ্যে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার কাঠামো প্রণয়নের সুপারিশ দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসকের প্রত্যাহারের পর এবার নতুন কমিটির তত্ত্বাবধানে দ্বিতীয় দফার দান গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে প্রাপ্ত অর্থও আগের মতো সোনালী ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতেই ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, অতিভারি বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


রাতেই ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, অতিভারি বৃষ্টির পূর্বাভাস

লঘুচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বিভিন্ন এলাকায় দেশের।

বুধবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ছত্রিশগড় এবং তৎসংলগ্ন উত্তর ও মধ্য প্রদেশে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তর প্রদেশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমিবায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার আরও খবর

এ অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%