০৩:৩৯ পি.এম
খুলনা মহানগরীতে ইমন শেখ (২১) নামে একজন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আড়ংঘাটা থানার রেলস্টেশনের দক্ষিণ পাশের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইমন আড়ংঘাটা থানার পাহাড়পুর এলাকার সোবহান শেখের ছেলে বলে জানা গেছে।
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ইমনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পরে বিস্তারিত জানা যাবে। বিরুদ্ধে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়রা বিকেলে রেলস্টেশনের পাশের একটি ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন