প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার হোমনা উপজেলায় মো. লুৎফর রহমান লুতু নামে এক প্রতিবন্ধী মানুষের টং দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। লুৎফর রহমান লুতু ওই অঞ্চলের মরহুম খুরশেদ মিয়ার ছেলে।
ভুক্তভোগী লুৎফর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলছেন, তার ছোট্ট টং দোকানটিই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। এর আগে একই দোকানে চুরির ঘটনায় প্রায় ২০ হাজার টাকার মালামাল হারিয়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও চোরেরা তার দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং সেই অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেছেন, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন