০৭:৫১ পি.এম
ফিলিস্তিন সফর করার সময় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা রো খান্না ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে আটক হন। অভিযোগ উঠেছে, রাইফেলধারী অবৈধ বসতি স্থাপনকারীরা তাকে এবং তার সফরসঙ্গীদের এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রেখেছিল।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে রো খান্না তার আটক হওয়ার বিষয়টি তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ইসরায়েলি সেনাবাহিনী অবৈধ বসতি স্থাপনকারীদের সহযোগিতা করার অভিযোগ তোলে এবং তার বিরুদ্ধে বেশ কিছু কথা বলেন। খবরটি আল জাজিরার মাধ্যমে প্রচারিত হয়েছে।
পোস্টে রো খান্না বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বসতি স্থাপনকারীদের পক্ষে অবস্থান নেয় এবং আমাদের আটকে রাখে।’ তিনি আরও জানান, ঘটনাটির বিস্তারিত শিগগিরি প্রকাশ করবেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আওতায় থাকা রো খান্না সতর্ক করে আরো জানান, ইসরায়েলিরা একটি ‘বড় ভুল’ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি সরকারের আশ্রয়ে অবৈধ বসতি স্থাপনকারীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্র-সমর্থিত জাতিগত নিধনের অভিযোগ তুলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত মাসে কিছু পশ্চিমা দেশ বসতি স্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে রো খান্না বলেন, গত বুধবার (৮ জুলাই) তার দলের ওপর ‘মেশিনগানধারী গুন্ডারা’ হামলা চালায়। তাদের রাস্তা বন্ধ করে দেয় এবং ইসরায়েলি সেনাবাহিনীকে ডেকে নেয়। এরপর সেনাবাহিনীও তাদের পক্ষে অবস্থান নিয়েছিল।
তিনি বলেন, বসতি স্থাপনকারীদের হাতে থাকা অ্যাসল্ট রাইফেলগুলো মার্কিন নির্মিত ছিল। ডিআরএম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন এই আইনপ্রণেতা জানান, অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলে কাটানো তার সময় তাকে বর্ণবাদী আচরণের ভয়াবহতা উপলব্ধি করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমি ওই বসতি স্থাপনকারীদের চোখে চরম অহংকার লক্ষ্য করেছি। ২১-২২ বছরের তরুণরা বন্দুক হাতে আমাদের আটক রেখে হাসছিল। আমার করের টাকায় বেতন পাওয়া ইসরায়েলি তরুণ সেনাদের মধ্যেও একই অহংকার ছিল। আমেরিকানদের আটক করার সময় তাদের মধ্যে বিন্দুমাত্র সম্মানবোধ ছিল না।’
খান্নার সফরসঙ্গী এবং সহযোগী ক্যামেরন কাস্কি জানান, তাদের এক ঘণ্টারও বেশি সময় ধরে আটক রাখা হয়েছিল। এই সময় তারা সাহায্যের জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে কয়েকজন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে তারা মুক্তি পান।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে জানায়, খিরবেত জানুতা নামক একটি ছোট ফিলিস্তিনি গ্রামের কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের যানবাহন চলাচলে বাধা দেওয়ার খবর পেয়ে সেনা ও পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সহিংস বসতি স্থাপনকারীদের হামলার ফলে ওই গ্রামের বাসিন্দারা বাস্তুচ্যুত হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন