ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা কেডিসি বস্তির ৫ বাসিন্দা


কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা কেডিসি বস্তির ৫ বাসিন্দা

কক্সবাজার ভ্রমণে গিয়ে পরিবারের সঙ্গে পাঁচ দিন পর ফেরার সময় বরিশালের কেডিসি বস্তির পাঁচজন মাদক কারবারিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। বাসে তল্লাশি চালানোর পর তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আগের মাদক মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন- নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) এবং আসমা বেগম (৩৩)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানিয়েছেন, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে ২টি, মো. সোহেনের বিরুদ্ধে ৪টি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং আসমা বেগমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানের হাত থেকে রক্ষা পেতে কেডিসি এলাকার মাদক কারবারিরা প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তারা বরিশালে ফেরেন।

ফেরার পথে বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের আগের মাদক মামলাগুলোর ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীকে হত্যা করে হৃদরোগের কথা বললেন স্ত্রী, চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


স্বামীকে হত্যা করে হৃদরোগের কথা বললেন স্ত্রী, চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত

ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার একটি ঘটনায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা করে স্ত্রী ‘হৃদরোগ’ বলে দাবি করেছিলেন। তবে, মৃতের মুঠোফোনে লুকানো একটি চ্যাটের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সত্যতা প্রকাশ পায়।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মিরাটের লোহিয়া নগর এলাকায়। নিহত যুবকের নাম তালিব, যার বয়স ৩০ বছর। চার বছর আগে বিউটিশিয়ান ইলমার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি তিন বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

ঘটনার দিন, ইলমা তার বড় ভাই আকরামকে জানায়, তালিব কাজ থেকে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি বিছানায় ঢলে পড়েন এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে ভেবে, শোকাহত পরিবার কোনো সন্দেহ ছাড়াই ধর্মীয় রীতি মেনে তালিবের মরদেহ দাফন করে। তবে, দাফনের কিছুদিন পর থেকেই পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগতে শুরু করে।

গত ১ অক্টোবর, তালিবের চাচাতো ভাই রইস তথ্য খোঁজার জন্য ইলমার বাড়িতে যান। তালিবের ব্যবহৃত মুঠোফোনটি খুঁজে পাওয়া যাচ্ছিল না; ইলমা সেটি কাপড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখেছিলেন। তবে, রইস তল্লাশি চালিয়ে ফোনটি উদ্ধার করেন।

ফোনের মেসেজ ঘাঁটতে গিয়ে রইস চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেন। সেখানে আমান নামের এক যুবকের সঙ্গে তালিবের তীব্র বাদানুবাদের চ্যাট ছিল, যেখানে তালিব স্পষ্টভাবে আমানকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছিলেন।

এই প্রমাণের ভিত্তিতে পরিবারের সদস্যরা ইলমাকে চাপ দিয়ে জেরা শুরু করলে তিনি ভেঙে পড়েন এবং স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

স্বীকারোক্তিতে ইলমা জানান, পারিবারিক কলহের কারণে তালিব প্রায়ই তাকে মারধর করতেন। গত ২৮ সেপ্টেম্বর, এক বিবাদের পর ক্ষুব্ধ হয়ে তিনি পরকীয়া প্রেমিক আমানকে ডেকে পাঠান। আমান তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে পৌঁছান।

এরপর তিনজন মিলে তালিবকে মারধর করেন। একপর্যায়ে আমান গলার ওড়না পেঁচিয়ে তালিবকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার পর, তালিবের মৃত্যুর পর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমান।

কোতোয়ালি অঞ্চলের সার্কেল অফিসার সংগ্রাম সিং জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার কবর থেকে তালিবের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

অভিযুক্ত স্ত্রী ইলমাকে বর্তমানে পুলিশের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং ফরেনসিক ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে মূল অভিযুক্ত প্রেমিক আমানসহ অন্যান্যদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহায়ক কর্মচারী পদে চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


অষ্টম শ্রেণি পাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহায়ক কর্মচারী পদে চাকরির সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহায়ক কর্মচারীর তিনটি পদে মোট ১২ জনের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ তারিখে সকাল ৯টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

পদের বিবরণ

ওয়েল্ডার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

বাস ড্রাইভার

পদসংখ্যা: ১০টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

টায়ার টিউব মেরামতকারী

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান

প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণ করা হবে না।

চাকরির ধরন ও প্রার্থী

নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: রাজশাহী।

আবেদন ফি

প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি অফেরতযোগ্য এবং অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ আবেদনও বাতিল হবে।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টাল দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ৯টা

আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ ফুডে চাকরির সুযোগ, আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


আকিজ ফুডে চাকরির সুযোগ, আবেদন করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: জুনিয়র মাইক্রোবায়োলজিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (মাইক্রোবায়োলজি)

অভিজ্ঞতার প্রয়োজন: ১-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার জন্য যোগ্য।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ৩০ বছর

কর্মস্থল হবে হবিগঞ্জ জেলা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশকে শিবির নেতার হুমকি: ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


পুলিশকে শিবির নেতার হুমকি: ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

সোমবার (৫ অক্টোবর) দুপুরে আতিকুর তার ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।

পুলিশের অভিযানের সময় ঘরের তালা ভাঙার অভিযোগের প্রেক্ষিতে তার এই ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, বদলি কি সব সমস্যার সমাধান?

পোস্টে তিনি উল্লেখ করেন, তিন হিন্দু সাবেক ছাত্রলীগ নেতার সমন্বিত নেতৃত্বে তার বাড়িতে ন্যক্কারজনক হামলা হয়েছে। তিনজন হলেন- উত্তম কুমার (বাড়ি চট্টগ্রামের মিরসরাই), এসআই সুমন (বাড়ি গাজীপুর) ও এসআই বিজয় (বাড়ি লক্ষ্মীপুরের রামগতি)।

তিনি আরও লিখেছেন, ওসি (তদন্ত) মঞ্জুর আলম (বাড়ি চাঁদপুর) এই ... বাচ্চা সংগঠন, জুলাই আন্দোলনকে নিয়ে অনেক গালিগালাজ করছে। তাদের চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।

জানা গেছে, গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে পরোয়ানাভুক্ত আসামি আতিকুরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিকুর পালিয়ে যান। অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ তুলে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আতিকুর অভিযোগ করেন, পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলেছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলাগুলো হয়েছে। ওই মামলাগুলো থেকে ২০২৩ ও ২০২৪ সালে তিনি খালাস পেয়েছেন। তবে মামলাগুলোর নকল নেওয়া হয়নি। সোমবার মামলাগুলোর নকল নিয়ে তিনি থানায় জমা দিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি নুরুল হাকিম বলেন, ঘরের দরজা ও আলমারি ভাঙার বিষয়টি সত্য নয়। এটি তাদের সাজানো। আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এটি পরোয়ানাভুক্ত আসামি ধরার নিয়মিত অভিযান ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%