০৮:১৪ পি.এম
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কারখানা ১৮টি পৃথক পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন, যা আগামী ৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। আবেদন করার জন্য সময়সীমা মাত্র দু’দিন বাকি রয়েছে। যারা এখনও আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
পদের সংখ্যা: ১৮ পদে ১৪২ জন
আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: গাজীপুর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সের সীমা: ৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত এবং ৩, ৮, ১১ ও ১৬ নম্বর পদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সিমের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২-৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯-১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) এই https://bof.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন ।
করণীয়: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন