ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তানজানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা ত্যাগ করেছেন।

তিনি রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস. কে. আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন।

‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যের আলোকে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ’র গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

এটি উল্লেখযোগ্য যে, আইপিইউ সম্মেলন শেষে স্পিকার আগামী ১১ অক্টোবর দেশে ফিরে আসবেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন সন্তানের বাবা শামছুলের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


তিন সন্তানের বাবা শামছুলের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুর মা তাকে ছোটোবেলায় রেখে চলে যান। শিশুটিকে ছোটবেলা থেকে তার দাদি লালন পালন করে আসছেন। তার বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন এবং সে নিজ বাড়িতে দাদির সঙ্গে থাকে। গত ৩০ সেপ্টেম্বর সকালে, যখন তার দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে যান, তখন সে বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় পুলিশ শারমিন সুলতানা সর্মি (৪৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেখ সাহেব বাজার এলাকায় শারমিন সুলতানা সর্মির অবস্থান সম্পর্কে তথ্য পায়। পরে তথ্য যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া, তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন দূতাবাসে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


মার্কিন দূতাবাসে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি শেয়ার

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেছে।

শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে। পরে রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিটি নিজেদের পেজে শেয়ার করে মার্কিন দূতাবাস।

গত ২২ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই সময় নিউইয়র্কে ছিলেন এবং তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মেলানিয়া ট্রাম্প, অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। সেখানে তিনি শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন। পাশাপাশি, বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম ভাষণ।

সফরকালে প্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

২৭ সেপ্টেম্বর সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


কুমিল্লায় মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক

কুমিল্লার নাঙ্গলকোটের মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর সময় স্থানীয় বাসিন্দারা কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করেন। পরে তাদের মাদরাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশকে না জানিয়েই অভিযুক্তকে মীমাংসা করে ছেড়ে দেওয়া হয়।

আটক হওয়া ফয়সাল ফাহাদ ঘোড়াময়দান গ্রামের তনু হাজি বাড়ির নুর মোহাম্মদ দুলালের পুত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন রাজনৈতিক পোস্ট ও ফেস্টুন প্রচার করেন। তবে দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলে তার কোনো পদ নেই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলিম মাদরাসার নবম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় মাদরাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গোহারুয়া সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ফয়সাল ফাহাদকে আটক করেন স্থানীয়রা। এরপর তাদের মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে মাদরাসা কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীকে বাড়িতে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সাল এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে মাদরাসার সুপার মাওলানা নেছার উদ্দিন বলেন, ওই ছাত্রী ও ফয়সালের মধ্যে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়রা তাদের একসঙ্গে দেখে আটক করে মাদরাসায় নিয়ে আসেন। পরে অভিভাবকদের ডেকে এনে ছাত্রী ও ওই ছেলেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে ফয়সাল ফাহাদের বক্তব্য জানার চেষ্টা করলে তিনি প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন এবং বিভিন্ন গালমন্দ করতে থাকেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, মাদরাসা কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%