ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাতে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী


রাতে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিন ব্যস্ত সময় পার করার পর রাতে তিনি হঠাৎ এ সফরে বের হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯ টা ১০ টার দিকে তিনি এ পরিদর্শন শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এসময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর  ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

আরও পড়ুন: ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, সিটি করপোরেশনের কর্মকর্তাদের উৎসাহিত করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহের দানাভাঙা বিল থেকে অজ্ঞাত ৪০ বছর বয়সী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার, ৩১ জুলাই সকালে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের উদ্ধৃত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিম মাহমুদুল হক জানালেন, স্থানীয়রা মাছ ধরতে গেলে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর শুনে মরদেহটি উদ্ধার করে।

মেলান্দহ থানার ওসি আরও বললেন, অজ্ঞাত এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহটি কিভাবে এখানে এসেছে বা এটি হত্যাকাণ্ডে ফেঁসেছে কি না, সেই বিষয়ে তদন্ত চলছে, জানান ওসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, প্রাণ গেল ৩৫ শ্রমিকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:২১ পি.এম


বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, প্রাণ গেল ৩৫ শ্রমিকের

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি পৃথক কয়লাখনিতে ঘটে যাওয়া বিস্ফোরণ ও ধসে ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনার ফলে এখনো অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই প্রাণহানির ঘটনা ঘটে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার নিকটবর্তী সোরাঞ্জ নামের এক দুর্গম এলাকায় অবস্থিত খনিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানান, এই বিস্ফোরণের কারণ হলো ভূগর্ভে জমা হওয়া মিথেন গ্যাস। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করে যাচ্ছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে কুরবান জোগেজাই বলেন, হতাহত শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিস্ফোরণের পরপরই বিধ্বস্ত খনিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী বাহিনীর একজন সদস্য জানান, নিখোঁজ সমস্ত শ্রমিকের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় আকারের পাথরের স্তূপের ধস থেকে আরও একজন শ্রমিকের মৃত্যুর তথ্য পুলিশ নিশ্চিত করেছে।

এই জোড়া দুর্ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লাখনিগুলোতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি জুলাই মাসের শুরুর দিকে সিন্ধের থাট্টা জেলায় অন্য একটি কয়লাখনি ধসে ৪ জন শ্রমিক নিহত এবং ৫ জন গুরুতর আহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাশে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জাহিদ মিয়া (নরসিংদী) প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


পলাশে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় হঠাৎ করেই পাগলা ঘোড়ার বেগে ছুটছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

আজ শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। বিশেষ করে ব্যস্ততম ঘোড়াশাল বাজারসহ স্থানীয় খুচরা বাজারগুলোতে কাঁচা মরিচের ঝাঁজ যেন ক্রেতাদের চোখে জল এনে দিয়েছে। বাজার করতে আসা ক্রেতারা জানান, হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই কাঁচা মরিচের দাম দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। আগে যেখানে এক কেজি কাঁচা মরিচ সাধ্যের মধ্যে কেনা যেত, এখন অতিরিক্ত দামের কারণে তা গ্রাম বা পোয়া হিসেবে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

ক্ষোভ প্রকাশ করে সাব্বির হোসেন নামে এক ক্রেতা বলেন, "সব জিনিসেরই তো একটা সীমা থাকে। যেভাবে কাঁচা মরিচের দাম বেড়ে ৪০০ টাকায় ঠেকেছে, তাতে সাধারণ মানুষের পক্ষে মরিচ কেনাও বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।" ক্রেতা আম্বিয়া বেগম বলেন, "১০০ টাকার মরিচ কিনতাম। এখন ৫০ টাকায় ২০-৩০টা কিনে আনতে হয়। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।"

এদিকে দামের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকেই এখন রান্নায় কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ বা অন্যান্য মশলা ব্যবহার করছেন। ঘোড়াশাল বাজারের বিক্রেতা ফারুক বলছেন, "টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কাঁচামরিচ চাষিরা। অনেক ক্ষেতের মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে।" একই বাজারের ব্যবসায়ী আমিনুল বলেন, "পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় এবং গ্যাসের সংকটের অজুহাতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। পাইকারি বাজারেই দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে বলে জানান তারা।"

দ্রুত বাজার মনিটরিং জোরদার করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভোগান্তিতে পড়া ক্রেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার এক যুবক

ফেনীর দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর হাত ধরে টিকটক ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে পুলিশ একটি যুবককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবক মোজাম্মেল হোসেন (১৯) কুমিল্লার চান্দিনা উপজেলার মনির হোসেনের পুত্র। তিনি গোবিন্দপুর এলাকার মাদানিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার সময় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার সঙ্গে জড়িত অন্য দুই আসামি হলেন সিলোনিয়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে সালমান (২০) এবং মো. মাহফুজ (১৯)। তারা বর্তমানে পলাতক অবস্থায় আছে।

পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থী স্কুল থেকে ফেরার পথে কয়েকজন যুবক তার হাত ধরে উত্ত্যক্ত করে। এই সময় তারা ওই শিক্ষার্থীর ভিডিও ধারণ করে টিকটক তৈরি করে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর তা চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর শিশুটির বাবা ঘটনাটি জানার পর ফেনী মডেল থানায় বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

শিশুটির বাবা নুরুল আফসার বলেন, "আমার ছোট মেয়ের সঙ্গে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি নিশ্চিত করতে চাই যে, আইনের মাধ্যমে এমন শাস্তি নিশ্চিত হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।" সেই সঙ্গে তিনি পলাতক দুই আসামীকে দ্রুত গ্রেপ্তারের জন্যও দাবি জানান।

এখন স্থানীয় জনগণের দাবি, ঘটনার সঙ্গে আরও দুই সহযোগী ছিল। তবে পুলিশ বলেছে, মামলার এজাহার অনুযায়ী বাকি দুই আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা এবং ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রযোজ্য সাইবার আইনের ধারায় মামলাটি হয়েছে। উদ্ধার হওয়া টিকটক ভিডিওটি মামলার গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এছাড়া, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার প্রতিরোধে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, "ছয় বছর বয়সী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর আমরা গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল আসামী মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছি। পলাতক অন্য দুই আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%