ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি: সড়ক প্রতিমন্ত্রী


ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি: সড়ক প্রতিমন্ত্রী

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ আজ শুক্রবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বলেছেন, “বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। সে ক্ষেত্রে মূল যে সড়কগুলো সেটির কাজ করছি। রেলের ক্ষেত্রেও মূল যে রেল লাইন, ট্রেন ও স্টেশনসহ যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করছি।”

এ প্রসঙ্গে হাবিবুর রশীদ আরো বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান চান জনগণ যেন সহজে সেবা পান। এই সরকারের মাত্র চার মাস হয়েছে। এরই মধ্যে আপনারা দেখছেন এই সরকারের গতি ব্যাপক। এই সরকার হিংসার বসবতি হয়ে কোনো ধরনের কাজ করছে না অর্থাৎ যে কাজ করলে জনগণ ভালো থাকবে, অল্প সময়ে অধিক মানুষ সুফল ভোগ করবে সরকার সে অনুযায়ী কাজ করছে।”

‘নেত্রকোনা জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কিছু কাজ চলমান রয়েছে, আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরমধ্যে রেল পথে যোগাযোগের জন্য ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটার ট্রেনটি চালু, নেত্রকোনার চল্লিশা, হিরনপুরসহ বন্ধ হয়ে যাওয়া কয়েকটি রেল স্টেশন চালু, জরাজীর্ণ স্টেশনগুলো সংস্কারসহ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত নতুন করে রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কপথ উন্নয়নে নেত্রকোনার রাজুর বাজার থেকে বিরিশিরি সড়কে ঢেউটুকোন এলাকায় কংস নদের উপর সেতু, দুর্গাপুরে সোমেশ্বরী, কলমাকান্দায় মহাদেও নদে সেতুসহ কিছু সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে’-উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে থানা ঘেরাও করেছে ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ এম


ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে থানা ঘেরাও করেছে ছাত্রদল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল করেছে। ওই বিক্ষোভের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর থানার সামনে এসে অবস্থান নেয়। পরে নেতাকর্মীরা থানার গেট আটকে বিক্ষোভ করতে থাকে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা যায়, নাসির মোড়ল অনেকদিন ধরে ভারতে ছিলেন এবং সেখান থেকেই তিনি বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী তিনি দেশে ফিরে ও এ ঝটিকা মিছিল করেন।

ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে তারা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা এবং গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, থানার ঘেরাও করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বক্তব্য দিয়ে চলে গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কোনো মূল্যে সফল করতে হবে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ এম


যে কোনো মূল্যে সফল করতে হবে বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। কৃষকদের বিতরণ করা গাছের চারা ও বীজের প্রতি যত্ন নিয়ে লালনপালন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বেশি বৃক্ষরোপণ করতে আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলি বলেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।

মাহমুদুল হক রুবেল যোগ করেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে গাছের চারা, সার ও শাক-সবজির বীজ। তিনি উল্লেখ করেন, 'এক সময় এই গাছগুলোই কৃষকদের পরিবারে অর্থনৈতিক ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনকি সন্তানের বিয়ের খরচের জোগানও দিতে পারে।'

ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষক ও ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি। প্রতিটি কৃষক পরিবার পাবে পাঁচটি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং ১০ কেজি জৈব সার। প্রতিষ্ঠানগুলোও একই ধরনের সহায়তা পাবে, তবে তাদের জন্য জৈব সারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২০ কেজি।

এ ছাড়া গ্রীষ্মকালীন শাক-সবজি চাষের জন্য ২ হাজার কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কলমি শাক, পুঁই শাক, হাইব্রিড লাউ, চাল কুমড়া, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ। প্রতিটি কৃষককে অতিরিক্ত ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিডিআর সদস্য শেখ জমশেদ আলী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিডিআর সদস্য শেখ জমশেদ আলী

বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত হাবিলদার শেখ জমশেদ আলী (৮৮)-কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলী মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে মৃত অবস্থায় স্ত্রী, চার মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করেছে। এ সময় আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

এরপর বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের একটি চৌকস দলও তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় কফিনে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম এবং বিউগলে করুণ সুর বাজিয়ে দেশের এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

জানাজা শেষে তাকে দেবগ্রাম গ্রামের শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, বিজিবি কর্তৃপক্ষ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৪ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত মোট ৫ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন, যার মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%