প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। কৃষকদের বিতরণ করা গাছের চারা ও বীজের প্রতি যত্ন নিয়ে লালনপালন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বেশি বৃক্ষরোপণ করতে আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলি বলেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।
মাহমুদুল হক রুবেল যোগ করেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে গাছের চারা, সার ও শাক-সবজির বীজ। তিনি উল্লেখ করেন, 'এক সময় এই গাছগুলোই কৃষকদের পরিবারে অর্থনৈতিক ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনকি সন্তানের বিয়ের খরচের জোগানও দিতে পারে।'
ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষক ও ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি। প্রতিটি কৃষক পরিবার পাবে পাঁচটি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং ১০ কেজি জৈব সার। প্রতিষ্ঠানগুলোও একই ধরনের সহায়তা পাবে, তবে তাদের জন্য জৈব সারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২০ কেজি।
এ ছাড়া গ্রীষ্মকালীন শাক-সবজি চাষের জন্য ২ হাজার কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কলমি শাক, পুঁই শাক, হাইব্রিড লাউ, চাল কুমড়া, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ। প্রতিটি কৃষককে অতিরিক্ত ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন