ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি


কুড়িগ্রামে সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময়, অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা মারা যাওয়ার ৫ দিন পর ধর্ষণের শিকার চার বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বাবা মারা যাওয়ার ৫ দিন পর ধর্ষণের শিকার চার বছরের শিশু

ফরিদপুর সদরে বাবার মৃত্যুর পাঁচ দিন পর ধর্ষণের শিকার হয়েছে চার বছরের একটি শিশু। অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা।

ধর্ষণের অভিযোগে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। আটক রাজ্জাক বিশ্বাস পার্শ্ববর্তী রাজবাড়ীর খানখানাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে শিশুটিকে কাঁদতে দেখে তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

এ সময় রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়রা রাজ্জাক বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


যবিপ্রবির অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে বুধবার (৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করে। তালিকায় তিনি বাংলাদেশের গবেষকদের মধ্যে অষ্টম স্থান এবং বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৫ হাজার ৮৫৯তম স্থান অর্জন করেছেন। তাঁর গবেষণার উপক্ষেত্র শক্তি (এনার্জি)।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মো. আমিনুল ইসলাম বলেন, “আমি মনে করি, এই অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবারই অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, যবিপ্রবির প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর গবেষণার ক্ষেত্রে ভালো করার যোগ্যতা রয়েছে। শুধু প্রয়োজন গবেষণার প্রতি মানসিকতা, ধৈর্য, নিষ্ঠা ও নিরলস চেষ্টা। নিজের জন্য, দেশের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার দৃঢ় মানসিকতা থাকলে একজন গবেষক অনেক দূর এগিয়ে যেতে পারেন।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য একটি ভালো পরিবেশ রয়েছে। যদি কোনো শিক্ষক বা শিক্ষার্থী গবেষণার প্রতি আগ্রহী হয়ে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ গবেষণার বিষয়ে যথেষ্ট আন্তরিক ও সচেতন। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণা গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করছে। তিনি যবিপ্রবির সব শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। সবার সহযোগিতা ও অনুপ্রেরণার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে যবিপ্রবি থেকে আরও অনেক শিক্ষক দেশের শীর্ষস্থানীয় গবেষকদের তালিকায় স্থান করে নেবেন। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ইনশাআল্লাহ, সামনে তারা আরও ভালো কিছু অর্জন করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্সের শিশু স্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শতাধিক শিশু স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের রংতুলিতে বাংলাদেশের পতাকা, ফল-ফুল, প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবন, পরিবেশ ও নৌকাবাইচসহ বিভিন্ন বিষয় ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুলতান প্রেমীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের মধ্যে ১৬ বছরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছাত্রশিবির: সেক্রেটারি সিগবাতুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


শিক্ষার্থীদের মধ্যে ১৬ বছরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছাত্রশিবির: সেক্রেটারি সিগবাতুল্লাহ

শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক ভুক্তভোগী ছিল ছাত্রশিবির, এমন তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ। তিনি মন্তব্য করেন, শিবিরের কার্যক্রমের কারণে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া ছিল প্রতিদিনের ঘটনা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

এ সময় সিগবাতুল্লাহ বলেন, শিবির করার সন্দেহে বুয়েটে আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্য। ইসলামের পক্ষে, দেশের স্বার্থে এবং ভারতের বিপক্ষে লিখলেই শিবিরের তকমা দেওয়া হতো। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ নামের এক হিন্দু ছাত্রকেও শিবিরের তকমা দিয়ে হত্যা করা হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির নির্যাতিত হয়েছে।

তিনি ২০২৪ সালের পর প্রতিটি ক্যাম্পাসে শিবিরের শক্ত অবস্থান ছিল উল্লেখ করে বলেন, ছাত্রশিবিরের শক্ত অবস্থানের কারণে নতুন করে গণরুম-গেস্টরুম সংস্কৃতি চালু হয়নি।

সিগবাতুল্লাহ মন্তব্য করেন, একটি ছাত্রসংগঠন গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে ব্যস্ত। তিনি বলেন, "যদি কেউ নতুন করে গেস্টরুম-গণরুম চালু করতে চায়, তাদের ইসলামী ছাত্রশিবিরের রক্তের ওপর দিয়ে যেতে হবে।"

নবীন শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে সিগবাতুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। তবে বিদ্যমান কাঠামোয় রাজনীতি কাম্য নয়। তিনি জানান, আমাদের ক্যাম্পাস রাজনীতির কাঠামোতে পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির কোনো দলের অঙ্গসংগঠন নয়। প্রয়োজনে এই শিবির তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়ার মিছিলে দেশের স্বার্থে অংশ নিয়েছে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির জনসংযোগ সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনে নৈতিক বিকাশ ও নেতৃত্ব তৈরির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রায় সাড়ে ৬০০ নবীন শিক্ষার্থীর মধ্যে আল-কোরআন, বিশ্ববিদ্যালয়ের লোগোসমৃদ্ধ কলমদানি ও চাবির রিং, কলম এবং সংগঠনটির প্রকাশিত বই উপহার দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের জন্য সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%