০৪:৩৫ পি.এম
ফরিদপুর সদরে বাবার মৃত্যুর পাঁচ দিন পর ধর্ষণের শিকার হয়েছে চার বছরের একটি শিশু। অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা।
ধর্ষণের অভিযোগে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। আটক রাজ্জাক বিশ্বাস পার্শ্ববর্তী রাজবাড়ীর খানখানাপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে শিশুটিকে কাঁদতে দেখে তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
এ সময় রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয়রা রাজ্জাক বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন