প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বানারীপাড়ায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
মৃত শ্রমিকদের মধ্যে একজন হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং অপরজন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অধিবাসী মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভেতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। সেই সময় অক্সিজেনের অভাবের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
ওসি আরও জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শ্রমিক জামাল হোসেন এবং মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন