০৩:২৭ পি.এম
রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। তিনি প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে দেখতে সেখানে যান।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানা দুটি পরিদর্শনকালে তিনি এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় তিনি নির্দেশনা দেন যে, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে নির্ধারিত সময়ের মধ্যেই ছাপার কাজ শেষ করতে হবে। বিশেষভাবে তিনি উল্লেখ করেন যে, বইয়ের ছাপার মান যেন যথাযথভাবে বজায় থাকে, সে বিষয়ে তাগিদ প্রদান করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গিয়াস উদ্দিন রিমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এর আগে, বিকেলে মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে পাঠ্যপুস্তক ছাপানোর সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন