ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে বাসের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ, নিহত ২


মানিকগঞ্জে বাসের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজি বাইকের সংঘর্ষের ফলে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ইজি বাইকের চালকও গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

আরো পড়ুন

কক্সবাজার সৈকত : সাগরে ভেসে যাওয়া আরো এক পর্যটকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন: নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং অপরজন একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত ইজি বাইকচালকের নাম এখনো জানা যায়নি।

আরো পড়ুন

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজি বাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজি বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ইজি বাইকচালক গুরুতর আহত হন এবং পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: লোহাগড়ায় সড়কবাতি, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন শেখ মতিউর

আরো পড়ুন

কঙ্গো থেকে ৪ দেশে ছড়িয়েছে ইবোলা, যা জানা জরুরি

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: সুন্দরবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দাকোপে পৌঁছেছেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার রিফাত হোসেন (২০)। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

মানিকগঞ্জে বাসের সঙ্গে ইজি বাইক সংঘর্ষ, নিহত ২

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, দুপুরের দিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়ন করছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


স্ক্যালোনির সঙ্গে চুক্তি নবায়ন করছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্বকাপজয়ী এই কোচ নতুন চুক্তিতে সম্মতি প্রদান করেছেন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছেন, স্ক্যালোনি ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকতে সম্মত হয়েছেন। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি দুই বছরের চুক্তি হবে। চুক্তির শর্তাবলীতে আরও দুই বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগও অন্তর্ভুক্ত থাকবে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে স্ক্যালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারবেন।

২০৩০ বিশ্বকাপ হবে শততম আসর। স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে আয়োজক হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে থাকবে। এই তিনটি দক্ষিণ আমেরিকান দেশে একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, স্ক্যালোনির বর্তমান কোচিং স্টাফদেরও ধরে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশেষ করে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্বে রাখার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজারে অপহৃত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার ২ নারীকে উদ্ধার করেছে লিবিয়া: গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


নাইজারে অপহৃত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার ২ নারীকে উদ্ধার করেছে লিবিয়া: গণমাধ্যম

নাইজারে অপহরণ হয়ে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকা দুই নারীকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের একজন সুইজারল্যান্ডের নাগরিক, অপরজন অস্ট্রিয়ার নাগরিক।

বৃহস্পতিবার লিবিয়ার গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়, মুক্তির পর তারা দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে পৌঁছেছেন।

মুক্তি পাওয়া দুই নারীর মধ্যে সুইজারল্যান্ডের ৭৬ বছর বয়সী ইভা গ্রেৎসমাখার এবং অস্ট্রিয়ার ৬৯ বছর বয়সী ক্লাউদিয়া আব্বট রয়েছেন। ২০২৫ সালে নাইজার থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক আল-মাসার টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দুই নারী অত্যন্ত শীর্ণকায় অবস্থায় রয়েছেন। মুক্তির পর তারা লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার এবং তার ছেলে সাদ্দামকে ধন্যবাদ জানান।

আল-মাসার জানায়, ‘নাইজারে দেড় বছর বন্দি থাকার পর দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন সুইজারল্যান্ডের নাগরিক।’ ভিডিওতে ফরাসি ভাষায় একজন নারী বলেন, ‘আমার নাম ইভা গ্রেৎসমাখার। আমার বয়স ৭৬ বছর। আমাদের মুক্তি দেওয়ার জন্য আমি মার্শাল হাফতার এবং তার ছেলে সাদ্দামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

তিনি আরও জানান, ‘আমি এক বছর নয় মাস ধরে জিম্মি ছিলাম।’ অন্য নারী আব্বটও মুক্তি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং হাফতারকে ধন্যবাদ জানান।

অনলাইন সংবাদমাধ্যম লিবিয়ান নিউজ অবজারভেটরিও তাদের মুক্তির খবর প্রকাশ করেছে। ২০১১ সালে ন্যাটোর সমর্থনে পরিচালিত এক অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা কাটিয়ে উঠতে দেশটি এখনো হিমশিম খাচ্ছে।

বর্তমানে দেশটিতে ক্ষমতা নিয়ে দু’টি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। অন্যটি দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এবং খলিফা হাফতারের সমর্থনপুষ্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধ অবসানের সবচেয়ে কাছাকাছি এসেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


ইউক্রেন যুদ্ধ অবসানের সবচেয়ে কাছাকাছি এসেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি কাছাকাছি। তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এই তথ্য প্রকাশ করেছে।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কয়েক দিন আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে ভøাদিমির পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হচ্ছে, আমরা সমাধানের আরও কাছাকাছি পৌঁছেছি।

এমনকি, হয়তো এখনই আমরা এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’

ট্রাম্প এর আগে একই ধরনের দাবি করেছেন।

তবে, কয়েক দফা আলোচনা এবং গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয়নি।

মস্কো তার সর্বোচ্চ দাবিগুলো থেকে সরে আসেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%