ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি দুর্গম সীমান্তে


বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি দুর্গম সীমান্তে

রাঙামাটির সীমান্তবর্তী হরিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বিজিবির হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বিভিন্ন ত্রাণ সামগ্রী বন্যাকবলিত পরিবারের মাঝে তুলে দেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যেকোনো দুর্যোগ মোকাবেলায় হরিণা জোন (১২ বিজিবি) সবসময় তৎপর ও সচেষ্ট থাকে। এই অতি বর্ষণে ছোটহহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশকিছু ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিজিবি সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্মনিয়োগ করেছে।

তিনি আশ্বস্ত করেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

ত্রাণ সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল চাল, আটা, তৈল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাইসহ অন্যান্য উপকরণ।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোমবার (১৩ জুলাই) সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামে। তার বড় ভাই মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের সঙ্গে কথা বলতে গেলে জানা যায়, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামে। সেখানে বসবাসকালে তিনি একটি লেডিস টেইলারিং প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ওই সংসারে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। পরে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানায়। পরে তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করেন। সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক আটটার দিকে তার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর জানান।

বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান বলেন, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


৯ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের ৯টি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এছাড়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো- সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ), কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

অন্যদিকে, পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের ব্যয় কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


হজের ব্যয় কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : ধর্মমন্ত্রী

 ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আগামী বছরগুলোতে হজের ব্যয় আরও কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে নতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ২০২৬ সালে হজযাত্রীদের বিমান ভাড়া আগের বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হাজিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে।

আজ জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে সংসদে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশি হাজিদের নিরাপদ যাতায়াত, উন্নত আবাসন এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন বিশেষ সুবিধা প্রদান করেছে।

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় এ বছর তিনটি ভিন্ন ক্যাটাগরির হজ প্যাকেজÑপ্যাকেজ-১, প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজের আওতায় মক্কায় মসজিদুল হারামের বহিঃচত্বর থেকে যথাক্রমে ৭০০ মিটার, ১ দশমিক ২ কিলোমিটার এবং ১ দশমিক ৫ কিলোমিটারের মধ্যে উন্নত মানের হোটেল ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, মক্কা ও মদিনায় অবস্থানরত বাংলাদেশি হাজিদের জন্য বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্ট নিয়ে হজ মেডিকেল টিম নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সরকারি খরচে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকাও প্রদান করা হয়েছে।

তিনি জানান, হজযাত্রা আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া হাজিদের জন্য মোবাইল রোমিং এবং হজ প্রি-পেইড কার্ডের বিশেষ সুবিধাও চালু রয়েছে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, আগামী বছরগুলোতে হজের ব্যয় আরও কমিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বিমান ভাড়া কমানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সৌদি সরকারের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড উমরার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন সার্ভিস চার্জ, মোয়াল্লেম ফি এবং মিনা-আরাফাতের তাঁবুর ব্যয় কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে হজ-সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ২৪ ঘণ্টার কল সেন্টার (১৬১৩৬) চালু করা হয়েছে। পাশাপাশি ই-হজ সিস্টেমের মাধ্যমে হজের প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের সুবিধাও চালু রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার

সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্বভরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে নাগরিকদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার সাকিবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, ইরা এর প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, নাগরিক-তাইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর মিজ তৃপ্তি, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যবৃন্দ।

সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি তাদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগসহকারে শোনেন। আলোচনা শেষে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুপারিশসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%