০২:৫২ পি.এম
রাজবাড়ী জেলার সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) মৃত্যুবরণ করেছেন।
আলেয়া বেগম ছিলেন মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর কন্যা। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তিনি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়লাভ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২২ জুলাই) রাজবাড়ী জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার ডেঙ্গুসহ অন্যান্য প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে তার মৃত্যু ঘটে। পরে পরীক্ষার রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের ডেঙ্গু শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন