০৮:৪৫ পি.এম
আগামী ২৬ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই বিশেষ উপলক্ষে দেশের সকল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করার পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছে। এছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে।
একই ধরণের কর্মসূচি আয়োজনের জন্য জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এমন কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
রাষ্ট্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে, সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ তাদের নিজস্ব অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন