প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি সাততলা ভবনের অধীনস্থ তিনটি ফ্ল্যাটে পাশাপাশি দুর্ধর্ষভাবে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে। পাশাপাশি, আরও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বাদদুপুর উপজেলার ভাগ্যকুল রোডের শেখপাড়া ভাই ভাই মার্কেট এলাকায় সৌদি প্রবাসী শহিদুল ইসলামের সাততলা ভবনে এই অবাক করা চুরির ঘটনা ঘটেছে।
ভবনের নিচতলার ভাড়াটিয়া ও মেসার্স বিজনেস ভিশনের স্বত্বাধিকারী আব্দুর রশিদ জানান, তিনি তার ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ডিলারশিপের ব্যবসা পরিচালনা করে আসছেন। বুধবার তিনি দরজায় তালা দিয়ে কলেজ গেট এলাকার নিজ বাসায় যান। পরে চুরির খবর পেয়ে ফিরে এসে দেখেন ফ্ল্যাটের তালা ভাঙা হয়েছে। চোরেরা স্টিলের ড্রয়ার ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৮৬ হাজার টাকার একটি ল্যাপটপ নিয়ে গেছে।
অন্যদিকে, একই ভবনের ষষ্ঠ তলার বাসিন্দা সাইদুর রহমান বলেন, তার মেয়ের পরীক্ষা শেষে বাসায় ফিরে তিনি দরজার তালা ভাঙা ও ঘরের তছনছ অবস্থায় দেখতে পান। দুর্বৃত্তরা তার মেয়ের জমানো টাকা, একটি মাটির ব্যাংক ও একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়।
চতুর্থ তলার বাসিন্দা স্বর্ণা আক্তার জানিয়েছেন, তিনি দেউলভোগ এলাকার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে তার ছেলের শিক্ষক পড়াতে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। তবে দরজায় অতিরিক্ত লক থাকায় চোরেরা ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়নি।
একই ভবনের একাধিক ফ্ল্যাটে একযোগে চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি করেছেন।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারের এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন