ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১; বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার


সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১; বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার

দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ। এর সাথে পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন এবং আহত হয়েছেন ৩৯ জন।

রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত সাত জেলা হলো—চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। বর্তমানে দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

চট্টগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ১৬টি উপজেলার ১৫২টি ইউনিয়ন ও পৌর এলাকায় বন্যার প্রভাব পড়েছে। পানিবন্দী হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০০ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার। মৃত্যুর সংখ্যা ১৩ জন এবং আহত হয়েছেন ১২ জন। বর্তমানে ৬১৮টি আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ৯০০ মানুষ অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, নগদ অর্থ, শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

কক্সবাজারেও ১০টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও চারটি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী ৩৯ হাজার ৫০৬ পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২৭। সেখানে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা মিলে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৩ জন রোহিঙ্গা। আহত হয়েছেন ২৪ জন, তাঁদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। এছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন। জেলার ২৭টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন আশ্রয় নিয়েছেন।

বান্দরবানে সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়ন ও দুটি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পানিবন্দী হয়েছে ১২ হাজার ৫০০ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮৩ হাজার ৫০০। মোট ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুজন। ২২০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন আশ্রয় নিয়েছেন।

রাঙামাটিতে নয়টি উপজেলার ৪৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দী ১ হাজার ৪৪টি পরিবার, এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩ হাজার ৫২৪। মোট তিনজনের মৃত্যু হয়েছে। ৫০টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৬৩৭ জন আশ্রয় নিয়েছেন।

খাগড়াছড়ির নয়টি উপজেলার ৩৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়েছে ১ হাজার ৭৩টি পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৪ হাজার ৪১৭। সেখানে একজন আহত হয়েছেন। জেলার ১৫০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৮৮৩ জন আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মৌলভীবাজারের পাঁচটি উপজেলার ৩১টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ৭ হাজার ৩০৮ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৬ হাজার ৫৪৪। সেখানে একজনের মৃত্যু হয়েছে। জেলার ২০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ১৭২ জন আশ্রয় নিয়েছেন।

হবিগঞ্জের তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। পানিবন্দী হয়েছে ৬ হাজার ৪৪৪ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৮ হাজার ১৪০। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে এখনো কেউ আশ্রয় নেননি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সাতটি ক্ষতিগ্রস্ত জেলার জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা নগদ এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলার জন্য মানবিক সহায়তা হিসেবে মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে উদ্ধার, আশ্রয় ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটের সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্ধ হচ্ছে বীজ আমদানি: প্রতিমন্ত্রী শরীফুল**

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


পাটের সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্ধ হচ্ছে বীজ আমদানি: প্রতিমন্ত্রী শরীফুল**

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুন বীজ উৎপাদনে গবেষণার কার্যক্রম অব্যাহত রয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পর, অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব বিষয় জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের পাটভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করার জন্য কাঁচা পাট রফতানিকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, কৃষকরা এবারও তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন, যা গত বছরের মতো হবে।

অনুষ্ঠানে ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এছাড়াও, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে ডাকাতির ঘটনায় ৪৪ বস্তা চিনি উদ্ধার, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


রূপগঞ্জে ডাকাতির ঘটনায় ৪৪ বস্তা চিনি উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে, ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর চিনি ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে। এই অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রূপগঞ্জ থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

রূপগঞ্জ থানা সূত্রে জানানো হয়েছে, গত ২ জুলাই গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্যরা ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক আটক করে নেয়। ঘটনার পর রূপগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করার জন্য অভিযানে অব্যাহত থাকে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে এবং ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ডাকাতি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় নকল জার্সিসহ ৫ বাংলাদেশি আটক, জব্দ কোটি টাকার পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


মালয়েশিয়ায় নকল জার্সিসহ ৫ বাংলাদেশি আটক, জব্দ কোটি টাকার পণ্য

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পেতালিং এলাকায় ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে জাল জার্সি বিক্রির এক বিশাল চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএন)।

এই অভিযানে ৫,৪০৩টি বিভিন্ন ব্র্যান্ডের নকল জার্সি জব্দ করা হয়েছে। এর পাশাপাশি পাঁচজন বাংলাদেশি এবং মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে।

গত শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ওই এলাকার চারটি দোকান এবং একটি গুদামে একযোগে চালানো অভিযানে এই জালিয়াত চক্রের খোঁজ মেলে।

তদন্তে জানা যায় যে, আটক বাংলাদেশি ও অন্যান্য বিদেশি কর্মীরা মূলত বিদেশি পর্যটকদের টার্গেট করে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিটি নকল জার্সি মান বা গ্রেড অনুযায়ী ৫০ থেকে ১০০ রিঙ্গিতেরও বেশি দামে বিক্রি হতো।

জালান পেতালিং একটি অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ হওয়ায় সেখানে প্রতিটি দোকান থেকে দৈনিক প্রায় ১০০টি জার্সি বিক্রি হতো। প্রতিদিনের আনুমানিক মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার রিঙ্গিত। জব্দকৃত মোট জার্সির বাজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ১৫০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখ ৮২ হাজার টাকা।

কুয়ালালামপুরে কেপিডিএন-এর প্রধান প্রয়োগকারী কর্মকর্তা মোহা শাহারান মোহা আরশাদ জানান, আটকদের বিরুদ্ধে ট্রেডমার্ক অ্যাক্ট ২০১৯-এর অধীনে তদন্ত শুরু হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো এই অবৈধ ব্যবসার নেপথ্যে থাকা প্রকৃত দোকানের মালিক এবং এই বাংলাদেশি সহ অন্যান্য বিদেশি কর্মীদের যারা নিয়োগ দিয়েছে, তাদের খুঁজে বের করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে শিক্ষামন্ত্রীর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে শিক্ষামন্ত্রীর তথ্য

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের নিয়োগ বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এ কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ সম্পর্কিত তথ্য জানান।

ওই প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও, তারা এখনো যোগ দিতে পারেননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি নিয়ে কাজ চলছে। আমরা তাদের আগে দুই মাসের ট্রেনিং দেবো এবং পরে স্কুলে পাঠাবো। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক পরীক্ষা নিয়ে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাতে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এখনো যোগদান করতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%