প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুন বীজ উৎপাদনে গবেষণার কার্যক্রম অব্যাহত রয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন।
রোববার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পর, অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব বিষয় জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পাটভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করার জন্য কাঁচা পাট রফতানিকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, কৃষকরা এবারও তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন, যা গত বছরের মতো হবে।
অনুষ্ঠানে ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এছাড়াও, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন