ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৭৫ বছরের বৃদ্ধা জেলেকা বেগম জঙ্গলে দিন কাটাচ্ছেন, নিরাপত্তার দাবি স্থানীয়দের


৭৫ বছরের বৃদ্ধা জেলেকা বেগম জঙ্গলে দিন কাটাচ্ছেন, নিরাপত্তার দাবি স্থানীয়দের

বার্ধক্যের শেষ প্রান্তে এসে মানুষের প্রয়োজন হয় একটু আশ্রয়, নিয়মিত খাবার এবং আপনজনের যত্ন। কিন্তু ৭৫ বছর বয়সী জেলেকা বেগমের জীবনে যেন এর বিপরীত চিত্র। অসুস্থ শরীর নিয়ে তিনি খোলা আকাশের নিচে জঙ্গলে পড়ে আছেন। শরীরে ময়লা কাপড়, মাথার নিচে একটি প্লাস্টিকের বস্তা। আশপাশে মলমূত্র, পোকামাকড় এবং পরিত্যক্ত শৌচাগার। রাতের বেলায় শিয়াল-কুকুরের পাশাপাশি সাপের ভয়ও রয়েছে। এমন অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশেই কাটছে তার দিন-রাত।

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা জেলেকা বেগম। গত ১০ অক্টোবর রাতে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার বড় মেয়ে ময়না বেগমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ময়না বেগমের দাবি, তার মা নিজেই ঘর থেকে বের হয়ে যান। তিনি বলেন, তাকে মারধর করা হয় না।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ওই এলাকায় গিয়ে জেলেকা বেগমের দুরবস্থার চিত্র দেখা যায়। ঘন জঙ্গলের মধ্যে মাটিতে শুয়ে কাঁদছিলেন তিনি। আশপাশে নিরাপদ আশ্রয় কিংবা পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধার পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন। এমন পরিস্থিতিতে খোলা জায়গায় রাত কাটানো তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা সহজেই অনুমেয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

কথা বলতে গেলে অস্পষ্ট কণ্ঠে নিজের কষ্টের কথা জানান জেলেকা। তিনি দাবি করেন, ঠিকমতো খাবার দেওয়া হয় না। কয়েকদিন আগে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় গলা চেপে ধরা ও লাঠি দিয়ে মারধরের অভিযোগও করেন তিনি। তবে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তার বক্তব্য পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যায়নি।

জেলেকা বেগমের থাকার জন্য আগে একটি পুরোনো ঘর ছিল। কিন্তু ঘরটিতে আলো ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন। ফলে ঘরটির বসবাসের উপযোগিতা নিয়েও প্রশ্ন রয়েছে। একদিকে জরাজীর্ণ ঘর, অন্যদিকে জঙ্গলে খোলা আকাশের নিচে থাকা—কোনো অবস্থাতেই বৃদ্ধার নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা নেই।

জেলেকার তিন মেয়ে, কোনো ছেলে নেই। বড় মেয়ে ময়না বেগম (৪৮) স্বামী মস্ত বেপারী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে একই গ্রামে থাকেন। মেজ মেয়ে মনি আক্তার (৩৫) সৌদি আরবে এবং ছোট মেয়ে সিমা আক্তার (৩০) বর্তমানে দেশে রয়েছেন। জেলেকা মূলত বড় মেয়ের বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা মায়ের দেখাশোনার সুবিধার্থে তার দুই মেয়ে বিদেশ থেকে টাকা পাঠিয়ে বড় মেয়ের বাড়িতে একটি পাকা ঘর নির্মাণ করান। সেখানে মায়ের থাকার ব্যবস্থা করার উদ্দেশ্য থাকলেও শেষ পর্যন্ত সেই ঘরে তার বসবাস নিয়ে অভিযোগ দেখা দিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রতিবেশী নুরুল ইসলাম বলেন, জেলেকা যেভাবে জঙ্গলে পড়ে আছেন, তাতে রাতে শিয়াল-কুকুরের আক্রমণ কিংবা সাপের কামড়ের আশঙ্কা রয়েছে। একজন বয়স্ক ও অসুস্থ মানুষের এভাবে একা পড়ে থাকা খুবই কষ্টের।

আরেক প্রতিবেশী তোফাজ্জেল অভিযোগ করেন, জেলেকা বেগমকে নিয়মিত খাবার দেওয়া হয় না। কখনও শুধু লবণ দিয়ে ভাত খেতে দেওয়া হয়, এমনকি পানিও ঠিকমতো দেওয়া হয় না বলে দাবি তার। খাবারের পাত্রে কুকুর-বিড়ালও খায় বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেয়ে ময়না বেগম। তার ভাষ্য, মা নিজেই ঘর থেকে বের হয়ে যান এবং ঘরে থাকতে চান না। তিনি বলেন, মাকে মারধর করা হয় না। সাধ্য অনুযায়ী থাকার ঘর পরিষ্কার রাখা এবং সপ্তাহে এক-দুই দিন গোসল করানোর ব্যবস্থাও করা হতো।

জেলেকার ১৫ বছর বয়সী নাতি মাসুম বলেন, তাদের পরিবার আর্থিক সংকটে রয়েছে। নিজেদের সংসার চালাতেই কষ্ট হয়। তারপরও তারা দীর্ঘদিন ধরে নানির দেখাশোনা করছেন এবং সামর্থ্য অনুযায়ী খাবার ও কাপড় দিচ্ছেন। তার অভিযোগ, নানির অন্য দুই মেয়ে খোঁজখবর নেন না এবং তার ভরণপোষণের খরচও দেন না।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

বিষয়টি সম্পর্কে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। বৃদ্ধার নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, জেলেকা বেগমের জন্য দ্রুত নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ মামলার আসামি বগা আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


২৩ মামলার আসামি বগা আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন, যিনি বগা নামেও পরিচিত, আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ২৩টি মামলার আসামি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন।

আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, আসামি ওয়াকিল চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে মোট ২৩টি মামলা রয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সকালে ওয়াকিলকে গ্রেপ্তার করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনায় ওয়াকিলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিনিস্টারে চাকরির সুযোগ, ২৬ বছর বয়স হলেই আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মিনিস্টারে চাকরির সুযোগ, ২৬ বছর বয়স হলেই আবেদন করা যাবে

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: শোরুম ম্যানেজার

পদসংখ্যা: ৩০ জন

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা ডিপ্লোমা/স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ২-৬ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২৬-৩৮ বছর

কর্মস্থল হবে দেশের যে কোনো জেলা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ মানুষের জন্য চরম আর্থিক সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতির কারণে জাতীয় পর্যায়ে প্রায় ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে।

বিশেষ করে, গ্রামীণ জনপদের পরিবারগুলোর ওপর এই ঋণের চাপ শহরের তুলনায় অনেক বেশি।

জাতীয় বেতন কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত একটি বিশেষ জরিপে অর্থনৈতিক সংকটের এই চিত্র উঠে এসেছে।

বিবিএসের ‘দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল’ কর্তৃক পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে গ্রামের ৫১ দশমিক ৯১ শতাংশ পরিবার দৈনন্দিন ব্যয় মেটাতে ঋণ নিতে বাধ্য হয়েছে। একই সময়ে শহরাঞ্চলের ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকার ৩২ দশমিক ১১ শতাংশ পরিবার ধারদেনার পথে গিয়েছে।

জরিপের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় পর্যায়ে বর্তমানে পরিবারের গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা, যেখানে গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকায় দাঁড়িয়েছে। এর মানে হলো, প্রতিটি পরিবারকে প্রতি মাসে ঘাটতি বাজেটে চলতে হচ্ছে। আয়ের তুলনায় ব্যয়ের চাপ সিটি করপোরেশন এলাকাগুলোতে সবচেয়ে বেশি, যেখানে পরিবারপ্রতি গড় খরচ ৪৬ হাজার ৭৭৮ টাকা। অন্যান্য শহরাঞ্চলে এই ব্যয় গড়ে ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামীণ এলাকায় ৩২ হাজার ৫৩২ টাকা।

ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় পর্যায়ের মোট খরচের অর্ধেক খাদ্যে এবং বাকি অর্ধেক খাদ্যবহির্ভূত খাতে চলে যায়। তবে সিটি করপোরেশন এলাকায় মাসিক খরচের প্রায় ৫৬ দশমিক ৭ শতাংশ খাদ্যবহির্ভূত নাগরিক বিভিন্ন প্রয়োজনে ব্যয় হয়। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে দেখা গিয়েছিল, জাতীয় পর্যায়ে গড় পারিবারিক মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা এবং গড় ব্যয় ছিল ৩১ হাজার ৫০০ টাকা। তখন পরিবারগুলোর সামান্য হলেও উদ্বৃত্ত সঞ্চয় ছিল, যা এখন বড় ঘাটতিতে পরিণত হয়েছে।

নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন এই জরিপটি পরিচালনা করতে অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতে, গত বছরের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৫০টি নমুনা এলাকা থেকে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে ৩ হাজার পরিবারের ওপর জরিপটি পরিচালিত হয়।

জরিপের ফলাফলকে দেশের দুর্বল সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার স্পষ্ট প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, "টানা কয়েক বছর ধরে দেশের প্রবৃদ্ধি হ্রাস, দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানে স্থবিরতা এবং মানুষের প্রকৃত মজুরি কমে যাওয়াই সাধারণ মানুষকে ঋণের ফাঁদে ঠেলে দিচ্ছে।" গত সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

অর্থনীতিবিদ জাহিদ হোসেন আরও ব্যাখ্যা করেন, "জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে খরচ বাড়েনি; বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণেই মানুষ দিশেহারা।" শহরের তুলনায় গ্রামে অর্থনৈতিক বৈচিত্র্য ও কাজের সুযোগ সীমিত থাকায় সেখানে ঋণের হার বেশি। গ্রামীণ অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা থাকলেও তা মাত্র ৭ থেকে ৮ শতাংশ মানুষের কাছে পৌঁছায়, ফলে বাকি বিপুল জনগোষ্ঠী পুরোনো সঞ্চয় ভেঙে কিংবা ধারদেনা করে কোনোমতে টিকে রয়েছে।

বিবিএসের এই তথ্য বিশ্বব্যাংকের সাম্প্রতিক দারিদ্র্য পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। গত ৬ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এ সতর্ক করা হয় যে তীব্র অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানের ঘাটতি এবং দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির চাপে দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। তীব্র জ্বালানি সংকট ও কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এই অর্থনৈতিক চাপকে আরও গভীর করে তুলছে।

সূত্র: ডেইলি স্টার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে ভাইকে পড়ালেন, সেই ভাইয়ের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


যে ভাইকে পড়ালেন, সেই ভাইয়ের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ!

বড় ভাই নিজের কঠোর পরিশ্রমের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই মহিউদ্দিনকে পড়ালেখা করান, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন। তিন ভাইয়ের উপার্জিত অর্থের মাধ্যমে চার ভাইয়ের নামে জমি কেনা হয়েছিল। তবে বর্তমানে সেই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

এটি ঘটেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে। অভিযোগ উঠেছে যে, ছোট ভাই মহিউদ্দিন নিজের অংশের জমির পাশাপাশি অন্য ভাইয়ের জমিও দখল করে রেখেছেন। ভুক্তভোগী পরিবার দাবি করেছেন যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দোকান থেকে উচ্ছেদ করে জোরপূর্বক জমি দখলের ঘটনাও ঘটেছে।

ভুক্তভোগী আ. খালেক অভিযোগ করেছেন যে, মহিউদ্দিন তার ভাই। তিনি নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মহিউদ্দিনকে পড়ালেখা করিয়েছেন। পরবর্তীতে তিন ভাইয়ের উপার্জিত টাকা দিয়ে চেয়ারম্যান বাজারে চার ভাইয়ের নামে জমি কেনা হয়। ওই জমিতে বর্তমানে বাজারের ভিটা ও দোকান নির্মাণ করা হয়েছে। অন্য দুই ভাই তাদের অংশ বুঝে নিয়ে ভোগদখল করলেও, মহিউদ্দিন নিজের অংশের পাশাপাশি অন্য ভাইয়ের জমিও দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন খালেক।

খালেক আরও অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের পর মহিউদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভোগদখলীয় জমি দখল করে নেন। এ ঘটনার পর পরিবারটি জমি ও দোকানের দখল ফিরে পেতে স্থানীয় এমপির কাছে সাহায্য চেয়েছে।

খালেকের ছেলে হারুন বলেছেন, "আমার বাবা নিজের উপার্জিত টাকা দিয়ে তার ভাই মহিউদ্দিনকে পড়ালেখা করিয়েছেন। অথচ আজ সেই ভাই-ই বাবার জমি দখল করে রেখেছেন।" তিনি আরও বলেন, "বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও আমার চাচা মহিউদ্দিন তা মানছেন না। ৫ আগস্টের পর আমাদের দোকান থেকে উচ্ছেদ করে জোরপূর্বক দখল নেওয়া হয়েছে। আমরা এসব কর্মকাণ্ড থেকে পরিত্রাণ চাই এবং আমাদের জমি ও দোকানের দখল ফিরে পেতে চাই।"

এ বিষয়ে মহিউদ্দিন বলেছেন, "এই জমি আমি দীর্ঘদিন ভোগ দখলে ছিলাম। আমার ভাইয়ের জমি আমি দখলে রাখিনি।"

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানিয়েছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা থাকলে আমরা বিষয়টি দেখব। এছাড়া, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%