ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় হাইকমিশনারের বার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর


ভারতীয় হাইকমিশনারের বার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাদের আলোচনা খুব ভালো হয়েছে। তার মতে, সবকিছু ইতিবাচক মনে হচ্ছে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘খুবই ভালো লাগলো। আমরা পাবলিক ফিগার থেকে আরও বেশিদূর এগিয়ে সাক্ষাৎ করেছি, একজন কূটনীতিক হিসেবে নয়। এই সাক্ষাৎ মানুষে-মানুষে যোগাযোগের প্রতিনিধিত্ব করেছে। আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হলো। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়নি যে এটি আমার প্রথম দেখা।’ তিনি প্রধানমন্ত্রীকে খুব ভালো এবং হাম্বল বলেছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও জানিয়েছেন, ‘খুবই ভালো, খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমি লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভাইটেশন তো আগে থেকে আছে। প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী লুকিং ফরওয়ার্ড এবং ইতিবাচকভাবে দেখছেন। দুই নেতা একসঙ্গে বসলে আলোচনা হবে... ডেমোক্রেসিতে ইস্যুগুলো থাকবে। আমাদের এই সম্পর্কের ইতিহাস রয়েছে এবং অপেক্ষাকৃত বদলানো সম্ভব নয়। আমাদের প্রতিবেশিত্বও বদলানো সম্ভব নয়। আমি সবসময় বলি যে আমরা শুধুমাত্র সীমান্ত শেয়ার করি না, স্বপ্নও শেয়ার করি।’

ভারতীয় হাইকমিশনার মনে করছেন আগামী দিনগুলো ভালো যাবে। তিনি ইস্যুটা সমাধান করতে হবে দুদিক থেকে বলেও মন্তব্য করেছেন। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ দুই নেতার প্রতি।

তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, এমন কোনো ইস্যু নেই যা আমরা বসে সমাধান করতে পারবো না। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। নয়তো আমি কেন আসি? ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিতে ভারতে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর বোর্ডে এসএসসি’তে পাসের হার ৬৬.২৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


যশোর বোর্ডে এসএসসি’তে পাসের হার ৬৬.২৭ শতাংশ

যশোর, ১০ আগস্ট, ২০২৬ : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ রেকর্ড হয়েছে। এ বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় সারা দেশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বোর্ডের সচিব (প্রেষণে) প্রফেসর ড. মো. আব্দুল মতিন।

তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র রয়েছে ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন। ফলাফল অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীরা অগ্রগামী অবস্থানে রয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বাধিক, যা ৮১ দশমিক ২৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ এবং মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮২ শতাংশ।

প্রফেসর ড. মো. আব্দুল মতিন বাসস’কে জানান, খাতা মূল্যায়নে নিরপেক্ষতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সংখ্যার চেয়ে গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের উদ্দেশ্য ছিল।

খুলনা বিভাগের ১০ জেলার আড়াই হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

বোর্ডের সচিব আরও জানান, একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং প্রয়োজনে স্বীকৃতি বাতিলসহ বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের ১১টি বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হলেও যশোর বোর্ড জাতীয় গড়ের তুলনায় উন্নতির দিকে রয়েছে।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে, জানিয়েছেন বোর্ডের সচিব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না : ইরান

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : যুদ্ধের কারণে ক্ষতিপূরণ দেওয়াসহ একাধিক দাবি যুক্তরাষ্ট্র মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলে রোববার জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।

বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে ইরানের কার্যত অবরোধ মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়েছে এবং জ্বালানির দামও বৃদ্ধি পেয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তেহরানের সঙ্গে সংঘাতে মার্কিন প্রশাসন অপেক্ষাকৃত সংযত পন্থা অবলম্বন করছে। তার বক্তব্যের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে, অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করার বিষয়ে তিনি আশাবাদী।

ইরান যুদ্ধের পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় এবং এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল নেয়ার পরিকল্পনা করছে। নিজেদের নির্ধারিত পথ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে—এমন অভিযোগে ইরান নিয়মিত জাহাজে হামলা চালাচ্ছে।

যুদ্ধের আগে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকা এই জলপথে হামলার কারণে এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে পড়ে। পরে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুনে স্বাক্ষরিত একটি সমঝোতার শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানান। ওই সমঝোতায় শান্তি আলোচনা শুরুর একটি পথনকশা নির্ধারণ করা হয়েছিল।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শনিবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, জব্দ করা সম্পদ মুক্ত করা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া।

এসব শর্ত জুনের সমঝোতায় থাকা বিষয়গুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ওই সমঝোতায় ইরানের পুনর্গঠনের জন্য ৩০ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের বিধান ছিল।

ইরানের রেভল্যুশনারি গার্ডস রোববার বলেছে, ‘শত্রুপক্ষ আমাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত’ অবরোধ বজায় রাখা তাদের কৌশল। তারা আরও বলেছে, ‘হরমুজ প্রণালী এখন আমাদের কাছে শুধু একটি জলপথ নয়, এটি কার্যত যুদ্ধক্ষেত্র।’

হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে ভোক্তাদের জন্য জ্বালানির দাম বাড়ানো হয়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশাবাদ প্রকাশ করেছেন।

ইরানের সঙ্গে তার কৌশল সম্পর্কে ট্রাম্প বলেন, ‘‌‌‌‌আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না’।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা শুধু ইরানের পরিস্থিতি দেখছি—সেখানে ব্যাপক মূল্যস্ফীতি চলছে এবং তাদের হাতে কোনো অর্থ নেই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে চীনে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, পূর্বাভাসের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


জুলাইয়ে চীনে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, পূর্বাভাসের নিচে

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : চীনে গত মাসে ভোক্তা পণ্যের দাম প্রত্যাশার থেকে কম বৃদ্ধি পেয়েছে।

রোববার প্রকাশিত সরকারি তথ্যে এই তথ্য প্রকাশ করা হয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি দীর্ঘস্থায়ী মূল্যহ্রাসের চাপের মুখোমুখি হচ্ছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির প্রধান সূচক যাকে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বলা হয়, জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্লুমবার্গের জরিপ অনুসারে পূর্বাভাস ছিল ০ দশমিক ৮ শতাংশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি জানুয়ারির পর থেকে সবচেয়ে ধীরগতির মূল্যবৃদ্ধি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে পথে আপা হেঁটেছিলেন, সেই পথে আপনারাও হাঁটছেন: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


যে পথে আপা হেঁটেছিলেন, সেই পথে আপনারাও হাঁটছেন: ডা. শফিকুর রহমান

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও এখন সেই পথে হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন, 'আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না'। কিন্তু এখন কী হলো? শেষ পর্যন্ত তিনিও পালিয়েছেন।

তিনি বলেন, বাচ্চারা স্লোগান দিয়েছিল 'পালাইছে রে পালাইছে'। এই পথে যারাই হাঁটবে, তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এ দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। আমরা কোনো আধিপত্যবাদ মানবো না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। ইনশাআল্লাহ, মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকবো, মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। বিড়াল হিসেবে বাঁচতে চাই না। বেড়ালের জীবন আমাদের জীবন হবে না, ইনশাশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন। লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ, হকের বিজয় হবে, ইনশাআল্লাহ, ১৮ কোটি মানুষের বিজয় হবে।

গণভোট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, গণভোটে আপনারা রায় দিলেন। সরকারের এখন যারা আছেন, তারাও বলছিলেন রায় দেন। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। জনতার রায়কে অগ্রাহ্য, অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাপোক্ত করতে পারে নাই। আপনাদের মজলুম থাকা একেবারেই অনুচিত। আমরা চাই, আপনারা ঠিক পথে ফিরে আসুন। জনগণের সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।

ক্ষমতার লোভ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে পছন্দ করেন, ক্ষমতায় বসান। এবং যখন উঠিয়ে নিতে চান, তখন উঠিয়ে নেন।

ফ্যাসিবাদকে ভাইরাসের সঙ্গে তুলনা করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ একটা রোগ। এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা এক প্রকার ভাইরাস। এটা যেখানেই ভর করে, তারাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীকে তাড়িয়ে জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না।

২০২৪ সালের আন্দোলনের কথা স্মরণ করিয়ে তিনিও বলেন, ভাই-বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন। মা ১০ মাসের শিশুসন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। যাদের জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবো। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা- যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা তোলে, যারা মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সেই ব্যক্তি যে হোক, আমার সন্তান হলেও সে কাপুরুষ।

সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ। সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এ দেশের সকল ভাষার মানুষ নিরাপদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%