ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি সুমি রানী বল, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং তারুণ্যের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলছিটিতে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ এম


নলছিটিতে মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন শিশুটির বাবা সাইদুল ইসলাম। শুক্রবার রাতে, নিজের মেয়েকে নিয়ে শহরের ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীতে ঝাঁপ দেয় লাকি আক্তার। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাদের জীবিত উদ্ধার করে।

ওই নারী দাবি করেন, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় মানসিক কষ্টে তিনি নদীতে ঝাঁপ দেন। মামলার বাদী সাইদুল ইসলাম জানিয়েছেন, গত একমাস আগে লাকির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় এবং সাবেক স্ত্রীটি পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন।

তিনি আরো বলেন, স্থানীয় লোকজন যদি দ্রুত উদ্ধার না করতেন, তবে মেয়েটি পানিতে ডুবে মারা যেত। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মামলার দায়েরের পরপরই আসামি লাকি আক্তারকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুরে ঝালকাঠিতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৬ এম


রাজাপুরে ঝালকাঠিতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজ নিয়ে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই, তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবিতে শুক্রবার (১০ জুলাই) সকালে স্থানীয়রা নির্মাণকাজ বন্ধ করে দেন। বর্তমানে কাজ বন্ধই রয়েছে।

এ বিষয়ে প্রকৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদার পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করেছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থের মাধ্যমে নির্মাণাধীন সেতুর কাজের শুরু থেকেই নানা ধরনের অনিয়ম চলছে। বিভিন্ন নকশা ও প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সেতুর পাইলিংয়ে নির্ধারিত ৬০ ফুটের পরিবর্তে মাত্র ১৫ ফুট পাইল ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ব্ল্যাক স্টোনের পরিবর্তে হোয়াইট স্টোন, সিলেটি বালুর পরিবর্তে স্থানীয় বালু এবং ২০ মিলিমিটার রডের পরিবর্তে ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে।

তারা আরও জানান, চলমান বন্যা পরিস্থিতিতে পানির নিচে ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে, যা নির্মাণকাজের মান নিয়ে আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। শুধুমাত্র তা নয়, কাজের সময় উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও, তিনি অনুপস্থিত ছিলেন। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে আসছিল। স্থানীয়রা দাবি করেন, এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দিলে ঠিকাদার ঘটনাস্থলে এসে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং একইভাবে কাজ সম্পন্ন করবেন বলে হুমকি দেন। ফলে এলাকাবাসীর উদ্বেগ ও ক্ষোভ আরও বৃদ্ধি পায়।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের নামে নিম্নমানের কাজের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটছে এবং জননিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। তারা অবিলম্বে নির্মাণকাজের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, আমরা এখন পর্যন্ত এই সেতুর কাজ শুরু করিনি। ঠিকাদার কেন আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন, তা নিয়ে তাকে নোটিশ দিয়ে কৈফিয়ত চাওয়া হবে।

ওই কাজের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী (এসও) আবুল বাসার বলেন, ব্রিজের কাজের আদেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। যার মেয়াদ গত ১৫ জুন শেষ হয়েছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মেয়াদ বাড়ানোর আবেদন না করে এবং আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও তদারকি ছাড়াই কীভাবে সরকারি প্রকল্পের কাজ শুরু হলো এবং কার ছত্রছায়ায় তা এতদিন চলতে থাকল।

এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা প্রকৌশলীদের বক্তব্য অসত্য দাবি করে জানান, কাজের মেয়াদ শেষ হওয়ার পরে আমরা মেয়াদ বাড়ানোর আবেদন করেছি এবং আমরা আরও তিন মাস সময় পাবো। কাজের লে-আউট করার সময় এসও আবুল বাসার উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আমাদের কাজ কেউ বন্ধ করেনি। ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা কাজ করিনি। রোববার ব্রিজের পাইল বসানো হবে। আপনাদের (সাংবাদিকদের) দাওয়াত দেওয়া হচ্ছে। এসে দেখে যাইয়েন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের পরকীয়া ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ এম


মঠবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের পরকীয়া ভাইরাল

বিশ্বকাপ ফুটবল খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা। এই দুই দলের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে হাতাহাতি, এমনকি মারামারির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খেলার মাঠ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে। তবে মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমিক জিহাদ ও প্রেমিকার মাঝে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনের বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। আর্জেন্টিনা সমর্থক এক প্রবাসীর স্ত্রী ও ব্রাজিল সমর্থক প্রেমিকের হাত ধরে পালিয়ে বিভিন্ন স্থানে ১২ দিনের ভ্রমণ করে।

এই বিষয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্বামীর অনুপস্থিতিতে প্রেমিকের সঙ্গ নিয়ে ১২ দিন ভ্রমণের অভিযোগ উঠে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নে। ফলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে মো. জিহাদের ফেসবুক আইডিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে সেই ছবিটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়। প্রবাসীর স্ত্রী মুঠোফোনে তাদের অবৈধ সম্পর্ক স্বীকার করে বলেন, "পরিবার যদি জাকারিয়াকে ডিভোর্স দিতে বলে তাহলে সে ডিভোর্স দিয়ে জিহাদের সঙ্গে সংসার করবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা: সংকটে নিম্ন আয়ের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ এম


পটুয়াখালীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা: সংকটে নিম্ন আয়ের মানুষ

পটুয়াখালী শহর জলাবদ্ধতার কবলে পড়েছে টানা ভারী বৃষ্টির কারণে। শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৫১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে শহরের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। সারারাতের বৃষ্টির ফলে শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষ।

বৃষ্টির কারণে অনেকেই কাজে বের হতে পারেননি। ফলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো পড়েছে আর্থিক সংকটে। পটুয়াখালী শহরের বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, 'রাত থেকেই বাসার উঠানে ও নিচতলায় পানি উঠে যায়। সকালে পানি কমলেও অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রতিবছর বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হয়।' রিকশাচালক মো. জাকির হোসেন বলেন, 'সকাল থেকে বৃষ্টি। রাস্তায় মানুষ কম, যাত্রীও নেই। সারাদিনে যা আয় হয়, আজ তার অর্ধেকও হয়নি। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।' দিনমজুর মো. আবদুল মালেক জানান, 'বৃষ্টি হলে কাজ থাকে না। কাজ না করলে আয়ও নেই। পরিবারের খাবার জোগাড় করাই এখন সবচেয়ে বড় চিন্তা।'

তবে বৃষ্টি কমে আসার পর পটুয়াখালী পৌরসভার পরিচ্ছন্নতা শাখার কর্মীরা ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ শুরু করলে ধীরে ধীরে শহরের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, 'গত ২৪ ঘণ্টায় ১৫১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%