০৪:১০ পি.এম
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটি টাইগারদের দখলে চলে এসেছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজকের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশায় ফেলেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে তারা লিডকে সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন।
সোমবার (১২ অক্টোবর) লাঞ্চ ব্রেকের আগে বাংলাদেশ ৪৪৩ রানের লিড অর্জন করেছে। গতকাল ৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১৪ রান যোগ করেছে। লিটন দাস সেঞ্চুরির পথে রয়েছেন, এবং তাকে ভালো সঙ্গ দিচ্ছেন মিরাজ।
প্রথম ইনিংসে ৫৩ রানে আউট হওয়া লিটন ৯৬ বলে ১১ চারে ৮১ রানে ব্যাট করছেন। অপরদিকে, মিরাজ ৭৪ বলে ৪ চারে ৩৮ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
এর আগে, গতকাল শেষ বিকালে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে আউট হয়েছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক ৮১ ও শান্ত ৮২ রান করে বিদায় নেন। এরপর নাইট ওয়াচম্যান হাসান মাহমুদও ১ রান করে আউট হয়ে গেলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে।
কিন্তু আজ সকালের সেশনে লিটন-মিরাজ জুটির দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশকে পাহাড়সমান লিড এনে দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন