ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ, ৩৫ লাখ টাকার ক্ষতি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ, ৩৫ লাখ টাকার ক্ষতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় শিক্ষার্থীরা আট ঘণ্টারও বেশি সময় রেলপথ অবরোধ করেন। এ কারণে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বলে দাবি করা হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। একই সঙ্গে এ ঘটনায় প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন। ফলে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেনের চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রেলওয়ের তরফ থেকে দাবি করা হয়েছে, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া দুটি আন্তঃনগর এবং চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করার প্রয়োজন হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী-শিশু এবং বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, অবরোধের ফলে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই ভোগান্তির জন্য তারা যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ে।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলার কাছে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এই কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আট ঘণ্টার বেশি সময়ের জন্য বন্ধ থাকে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ছাত্রদলের বৃক্ষরোপণ শহীদদের স্মরণে জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


রাজধানীতে ছাত্রদলের বৃক্ষরোপণ শহীদদের স্মরণে জুলাই

জুলাই মাসে অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দিতে, রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার, ২৩ জুলাই, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে রাজধানীর বিজয় সরণি, জিয়া উদ্যান এবং আশপাশের এলাকায় এ কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

আয়োজকরা জানান, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এটি আয়োজন করা হয়। পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিকৃত প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন। তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। তাই রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে।

এই কর্মসূচির এক পর্যায়ে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। যাতায়াতের পথে সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কর্মসূচিটি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসেন। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেও বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রীর আকস্মিক উপস্থিতির ফলে কর্মসূচিতে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একসাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধরে রেখে জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় ছাত্রদলের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে বাজিমাত ভোজিনহার, এক লাফে ১০ গুণ বাড়ল বাজারদর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বিশ্বকাপে বাজিমাত ভোজিনহার, এক লাফে ১০ গুণ বাড়ল বাজারদর

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্ডের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।

৪০ বছর বয়সে তার অসাধারণ নৈপুণ্য শুধু প্রশংসা কুড়ায়নি, বিশ্বকাপ শেষে তার বাজারমূল্যও বেড়েছে প্রায় ১০ গুণ।

বর্তমানে ভোজিনহা ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন, কারণ তার পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে তার আনুমানিক বাজারমূল্য ছিল ৫০ হাজার ইউরো। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে, যা এবারের বিশ্বকাপ-পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধিগুলোর একটি।

বিশ্বকাপে কেপ ভার্ডের ঐতিহাসিক অভিযানে, ভোজিনহা দলের অন্যতম ভরসা ছিলেন। গ্রুপ পর্বে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেছেন। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ কিছু সেভ করে কেপ ভার্দেকে ম্যাচে ধরে রেখেছেন।

যদিও অতিরিক্ত সময়ের নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে কেপ ভার্ড বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তবুও ভোজিনহার পারফরম্যান্স ফুটবলবিশ্বে প্রশংসিত হয়েছে।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানাচ্ছে, এই ফ্রি এজেন্ট গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহী চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। ক্লাবটি ভোজিনহার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে পারে।

৪০ বছর বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রাখা ভোজিনহা বর্তমানে দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত ফুটবলারদের মধ্যে একজন হয়ে উঠেছেন। এখন দেখার বিষয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোন ক্লাব হবে তার নতুন ঠিকানা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পোশাককর্মী হত্যার রহস্য উন্মোচন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১০:১২ পি.এম


গাজীপুরে পোশাককর্মী হত্যার রহস্য উন্মোচন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

গাজীপুর, ২৩ জুলাই, ২০২৬ : মহানগরের একটি আবাসিক হোটেল থেকে পোশাককর্মী শান্তা বেগমের (২৬) মরদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্বামী মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নিহত শান্তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, আদালতে হাজির করা হলে আসামি সাইফুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত শান্তা বেগম নাটোর জেলা সদরের বাসিন্দা ছিলেন এবং তিনি গাজীপুরের সফিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই দুপুরে সাইফুল ও শান্তা স্বামী-স্ত্রী পরিচয়ে চান্দনা চৌরাস্তার 'ইভ্যালি আবাসিক হোটেল'-এর ৩০৭ নম্বর কক্ষে ওঠেন। একই দিন রাতে থানা পুলিশ ওই কক্ষের ভেতর থেকে শান্তার গলা ও বুক কাটা মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল পলাতক ছিলেন।

প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পিবিআইয়ের ক্রাইমসিন টিম ফিঙ্গারপ্রিন্ট ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে শান্তার পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের বাবা বাসন থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই গাজীপুর জেলা শাখা স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, হোটেলটির সিসিটিভি ফুটেজ, নিবন্ধন খাতা এবং প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে পিবিআই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ ট্রান্সমিটার মোড় এলাকায় বিরামহীন অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ ও জবানবন্দির বরাতে পিবিআই আরও জানায়, তিন মাস আগে সাইফুল ও শান্তার বিয়ে হয়। তবে উভয়েরই আগের সংসারের সন্তান ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ ও সন্দেহ তৈরি হয়।

ঘটনার দিন হোটেলে অবস্থানকালে এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সাইফুল ধারালো ছুরি দিয়ে শান্তার গলা ও বুকে আঘাত করে হত্যা করেন। এরপর তার মোবাইল ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে যান।

গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিবিআই জানিয়েছে, হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাপড়ি ছিটিয়ে প্রধান শিক্ষককে বিদায় জানানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


পাপড়ি ছিটিয়ে প্রধান শিক্ষককে বিদায় জানানো হয়েছে

তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন বিদ্যালয়ের ঘণ্টাধ্বনির সঙ্গে শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার কাজে যে মানুষটি নিজেকে নিবেদিত রেখেছিলেন, বিদায়ের দিন তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তাঁকে সম্মানিত করা হলো। সহকর্মী, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে, করতালি দিয়ে এবং সুসজ্জিত একটি গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানান কুমিল্লার চান্দিনা উপজেলার ছাতাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা এ সংবর্ধনার আয়োজন করেছিলেন।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রানী পোদ্দার।

অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দে'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাউছার আহমেদ ভূইয়া এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফাতিহা বিনতে বশীর।

এ সময় বক্তব্য রাখেন ছাতাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মজুমদার, মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন, মহিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীবানী চক্রবর্তী, দৈনিক কালবেলার চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আক্তার এবং সাবেক শিক্ষার্থী আবুল বাশার ও মাসুদ রানা।

বক্তারা বলেন, ১৮ জানুয়ারি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন মো. নুরুল ইসলাম। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর প্রচেষ্টায় বিদ্যালয়ে তিনতলা ভবন নির্মিত হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্য অর্জনে ও ছিল তাঁর নিরলস উৎসাহ। সততা, শৃঙ্খলা, কর্মনিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি এলাকাবাসীর কাছেও একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট, পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়। বিদায়বেলায় কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে উপস্থিত সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি ও ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁদের প্রিয় শিক্ষককে শেষবারের মতো সম্মান জানান। এরপর সুসজ্জিত একটি গাড়িতে করে তাঁকে বাড়ি পৌঁছে দেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%