ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত ছাড়লেন বায়তুল মাল সম্পাদক, দুধ দিয়ে গোসল করলেন


জামায়াত ছাড়লেন বায়তুল মাল সম্পাদক, দুধ দিয়ে গোসল করলেন

এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরে এক মণ দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. দেলোয়ার হোসেন নামে দলটির স্থানীয় এক নেতা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নে হরিনাগাড়ী গ্রামে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।

মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তা নিয়ে সৃষ্ট বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে দেলোয়ার হোসেন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই অংশ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে প্রতীকী গোসল শেষে আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি ত্যাগের ঘোষণা দেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের ভাষ্য, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে, তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কিনা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই করে বলতে হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে দুই ডিলারের জরিমানা বেশি দামে সার বিক্রির দায়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


ফেনীতে দুই ডিলারের জরিমানা বেশি দামে সার বিক্রির দায়ে

ফেনী, ২৪ জুলাই, ২০২৬ : গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়ায় বেশি দামে সার বিক্রি করার জন্য দুই ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। এভার উত্তর পশ্চিম গ্রামে এই আদালত পরিচালনা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন বাসস’কে জানিয়েছেন, লেমুয়া ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে ও উপ সহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে লেমুয়া বাজারে রাসায়নিক সার অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় কান্তি ট্রেডার্স এর প্রোপ্রাইটর কান্তি লাল নাথকে ৫ হাজার টাকা এবং সমীর ট্রেডার্স এর প্রোপ্রাইটর সমীর মজুমদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্টদের বিনা কারণে নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। এই ধরনের তদারকি ও অভিযান জনস্বার্থে এবং কৃষকদের স্বার্থ রক্ষার্থে অব্যাহত থাকবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী জানান, সরকার নির্ধারিত দাম অনুযায়ী ইউরিয়া সার ২৭ টাকার পরিবর্তে ৩৫ টাকা, টিএসপি ২৭ টাকার পরিবর্তে ৪০ টাকা, ডেট ২২ টাকার পরিবর্তে ৩০ টাকা এবং এমওটি ২২ টাকার পরিবর্তে ৩০ টাকা বিক্রি করা হচ্ছিল। কৃষকদের পক্ষ থেকে তথ্য পাওয়ার পর ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে পরিচালিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জ পৌরসভায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


মুন্সীগঞ্জ পৌরসভায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে

মুন্সীগঞ্জ, ২৪ জুলাই, ২০২৬ : মুন্সীগঞ্জ পৌরসভায় ৩১ কোটি ৯৪ লাখ ৪ হাজার ২শত ৮৭ টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে ১৮টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নে পৌরবাসীর দীর্ঘদিনের যাতায়াত সহজতর এবং জলাবদ্ধতার সীমাহীন দুর্ভোগ লাঘব হবে।

মুন্সীগঞ্জ পৌরসভা সূত্রে জানানো হয়েছে যে, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩টি প্যাকেজের আওতায় ৩১ কোটি ৯৪ লাখ ৪ হাজার ২শত ৮৭ টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, মুন্সীগঞ্জ সুপার মার্কেট হতে কাচারী মোড় পর্যন্ত আর.সি.সি রাস্তা নির্মাণ, রেড ক্রিসেন্ট হতে সুপার মার্কেট এবং কাচারী হতে জেলা প্রশাসক অফিস পর্যন্ত কার্পেটিং রাস্তা উন্নয়ন, লঞ্চঘাট হতে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত আর.সি.সি ড্রেন নির্মাণ, মানিকপুর ১০ তলা হতে সুপার মার্কেট পর্যন্ত আর.সি.সি রাস্তা ড্রেনসহ ফুটপাত নির্মাণ এবং ষ্ট্রিট লাইট স্থাপন, ইসলামী ব্যাংক হতে হাটলক্ষীগঞ্জ মসজিদ পর্যন্ত রাস্তা বিটুমিন কার্পেটিং, জেলা পরিষদ হতে কাটাখালী বাজার পর্যন্ত, বৈখর স্কুল হতে বিলেরকানি মসজিদ পর্যন্ত আর.সি.সি রাস্তা, গণকপাড়া মিলন ক্লাব হতে হাসপাতাল রোড পর্যন্ত, মানিক বেপারীর ঘাট হতে ফরাজী বাড়ী ঘাট পর্যন্ত, সুলতান কাউন্সিলের বাড়ি হতে আমির মোল্লার বাড়ি পর্যন্ত, মুন্সীরহাট ইসলামী ব্যাংক হতে খোকা সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন, মুন্সীগঞ্জ সুপার মার্কেট হতে পতাকা ৭১ পর্যন্ত ভিতরের রাস্তার কার্পেটিং, বৈখর অনির্বান স্কুল হতে বিলের কানি মসজিদ পর্যন্ত, মুন্সীরহাট ইসলামী ব্যাংক হতে খোকা সাহেবের বাড়ি পর্যন্ত আর.সি.সি ড্রেন নির্মাণ।

মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আরিফ উল ইসলাম বাসস’কে বলেন, শহরের প্রধান সড়ক সংস্কার এবং ড্রেন নির্মাণ করায় পৌরবাসীর যাতায়াতের এবং জলাবদ্ধতার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি জানান, আর.সি.সি রাস্তা হওয়ায় সড়ক টেকসই হবে। কাজের মান রক্ষা করা না গেলে এ উন্নয়ন ভেস্তে যাবে। পৌর এলাকার সামগ্রিক উন্নয়নে ষ্টেস্ক হোলাল্ডারদের সাথে নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। বিভিন্ন পাড়া মহল্লাকে পৌর উন্নয়নের মাষ্টার প্লানে নিয়ে আসতে হবে।

মুন্সীগঞ্জ পৌর প্রশাসক এবং উপ-পরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব বাসস’কে জানান, মুন্সীগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে শহরের প্রধান রাস্তায় যাতায়াতে নানান দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কপথে যাতায়াতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরের প্রধান রাস্তায় এবং সুপার মার্কেট হতে ১০ তলা পর্যন্ত মানিকপুর রাস্তায়।

তিনি বলেন, জলাবদ্ধতা শহরের একটি প্রধান সমস্যা। জলাবদ্ধতা দূরীকরণে বর্তমানে নির্মাণাধীন শহরের আর.সি.সি রাস্তার একপাশে ৭ ফুট গভীর আর.সি.সি ড্রেন নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে অর্থের সংস্থান হলে অপরপাশে আর.সি.সি ড্রেন নির্মাণ করা হবে। মানিকপুর রাস্তা খোড়াখুড়ি বন্ধে পৌরসভার উদ্যোগে তিতাস গ্যাসের লাইন রাস্তার একপাশে নেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য ১০ তলা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পাশে আর.সি.সি ড্রেন নির্মিত হচ্ছে।

পৌর প্রশাসক আরো জানান, ৫৪ কোটি ২৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে চলমান ৩৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হলে পৌরবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ এবং জলাবদ্ধতা নিরসন হবে। বর্ষায় যাতে রাস্তার ক্ষতি না হয় সে জন্য প্রধান সড়ক আর.সি.সি করা হচ্ছে। এতে নতুন নির্মিত সড়ক দীঘস্থায়ী হবে।

মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বাসস’কে জানান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩- ২০২৪ অর্থবছরের ৩য়, ৪র্থ এবং ৫ম প্যাকেজের ১৮টি কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে। একই প্রকল্পের ১ম এবং ২য় প্যাকেজের ২২ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ১৬টি কাজের আর.সি.সি রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এসব প্রকল্পসমূহের কাজের অগ্রগতি প্রায় ৭৭ ভাগ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল প্রকল্পের কাজ সমাপ্ত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন করলেন শিখা অনির্বাণে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


নবনিযুক্ত নৌবাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন করলেন শিখা অনির্বাণে

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে, তিনি নৌ সদর দপ্তরে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর, নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন।

এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলা এবং নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গতকাল (২৩ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী অগ্রগতির পথে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


রাজশাহী অগ্রগতির পথে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী, ২৪ জুলাই, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী আমাদের সবার। দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের প্রিয় রাজশাহী আরও এগিয়ে যাবে।

শুক্রবার দুপুরে রাজশাহীতে তিন দিনব্যাপী ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না, ক্ষমতার অপব্যবহারেও বিশ্বাস করি না। সবাই মিলে গড়ে তুলতে হবে রাজশাহী মহানগর। সম্মিলিত উদ্যোগেই রাজশাহী উন্নয়নের পথ আরও এগিয়ে যাবে।

হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় তিন দিনব্যাপী এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও হার্ট ফাউন্ডেশন আরও বৃহৎ পরিসরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হার্ট ফাউন্ডেশনে অনুদান বৃদ্ধির দাবির প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও বেশি অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার ক্ষেত্রেও সহায়তা করা হবে।

তিনি ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী জানান, তিনদিনের এ কর্মসূচিতে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৫০০ শিশুকে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মুহাম্মদ হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই ক্যাম্পে চীনের চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশ নেয়। কর্মসূচিতে প্রায় ২ হাজার ৬০০ জন নিবন্ধন করেন। এ কার্যক্রমে সহযোগিতা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%