০৯:৪৮ পি.এম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য পিডিএসে (ব্যক্তিগত তথ্য বিবরণী) হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে।
রোববার (৩০ আগস্ট) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিটি মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারি করা হয়েছে।
মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে লাইভ মনিটরিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। তবে দেখা যাচ্ছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
এই পরিস্থিতিতে, যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য উপযোগী নয়, তাদেরকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা পিডিএসে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন