মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৮ পি.এম
বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। নতুন সম্পর্ক, নতুন পরিবার এবং ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যে বিয়েকে কেন্দ্র করে স্বাভাবিক উদ্বেগ কাজ করতে পারে। তবে যদি এই উদ্বেগ এতটাই তীব্র হয়ে যায় যে বিয়ের প্রসঙ্গ উঠলেই আতঙ্ক, শারীরিক অস্বস্তি বা সম্পর্ক থেকে পালানোর প্রবল ইচ্ছা তৈরি হয়, তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী ভয়কে ‘গ্যামোফোবিয়া’ বলা হয়। গ্রিক শব্দ ‘গ্যামো’ অর্থ বিয়ে এবং ‘ফোবিয়া’ অর্থ ভয়। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি বৈবাহিক সম্পর্ক বা দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিকে হুমকির মতো মনে করেন। ফলে বিয়ের আলোচনা, সম্পর্কের প্রতিশ্রুতি বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা উঠলেই তার মধ্যে তীব্র ভয় ও উদ্বেগ সৃষ্টি হতে পারে।
এই ভয়ের সঙ্গে বিভিন্ন শারীরিক ও মানসিক লক্ষণও দেখা দিতে পারে। অস্থিরতা, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, দ্রুত শ্বাস নেওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, আতঙ্কের কারণে স্বাভাবিকভাবে চিন্তা করতে না পারা, কথা বলার সমস্যা, মাথাব্যথা, হঠাৎ রেগে যাওয়া, অতিরিক্ত ঘাম, তৃষ্ণা এবং শরীর কাঁপা—এসব লক্ষণ প্রকাশ পেতে পারে।
বিয়ের প্রসঙ্গ উঠলেই অনাগত ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা শুরু হয়ে যায়। কেউ অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন, আবার কেউ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারেন। তীব্র ভয় ও উদ্বেগের কারণে দীর্ঘ সময় মন খারাপ বা বিষণ্নতা সৃষ্টি হতে পারে।
বিয়ে নিয়ে এমন ভয় তৈরি হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অতীতের কোনো বেদনাদায়ক সম্পর্ক, বিশ্বাসভঙ্গ বা বিচ্ছেদের অভিজ্ঞতা একজন মানুষকে নতুন সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পাইয়ে দিতে পারে। আবার পরিবারে অস্বাস্থ্যকর সম্পর্ক, বিচ্ছেদ বা দাম্পত্য কলহের অভিজ্ঞতাও বিয়ের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্যও এর সঙ্গে যুক্ত হতে পারে। যারা স্বাভাবিকভাবে বেশি উদ্বিগ্ন থাকেন বা নিজের স্বাধীনতাকে খুব বেশি গুরুত্ব দেন, তাদের মধ্যে কেউ কেউ মনে করেন বিয়ের পর নিজের মতো করে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে। এ ধরনের চিন্তা থেকেও বিয়ে নিয়ে ভয় তৈরি হতে পারে।
এছাড়া সামাজিক ও পারিবারিক চাপও অনেকের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। কখন বিয়ে করতে হবে, কাকে বিয়ে করতে হবে অথবা বিয়ের পর কেমন জীবনযাপন করতে হবে—এসব নিয়ে অতিরিক্ত প্রত্যাশা ও চাপ থেকেও বিয়ের প্রতি ভয় তৈরি হতে পারে।
কিছু আচরণ ও অনুভূতি এই সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। কাউকে প্রতিশ্রুতি দিতে ভয় পাওয়া, একজন মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর চিন্তায় সম্পর্ক থেকে পালাতে চাওয়া, বিয়ের পর স্বাধীনতা হারানোর ভয় অথবা সম্পর্ককেই উদ্বেগ ও বিষণ্নতার কারণ মনে হওয়া—এসব বিষয় খেয়াল করা উচিত।
তবে বিয়ে করতে অনীহা বা বিয়ে নিয়ে সাধারণ দুশ্চিন্তা থাকলেই যে কারও গ্যামোফোবিয়া হয়েছে, তা বলা যায় না। ভয় ও উদ্বেগের তীব্রতা, কতদিন ধরে রয়েছে এবং দৈনন্দিন জীবন ও সম্পর্কের ওপর কতটা প্রভাব ফেলছে—এসব বিষয় বিবেচনা করা জরুরি।
যদি এই ধরনের ভয় জীবনকে প্রভাবিত করে, তাহলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের চিকিৎসা ও পরামর্শ দিতে পারেন। এর মধ্যে চিন্তা ও আচরণের ধরন নিয়ে কাজ করার বিশেষ চিকিৎসা পদ্ধতিও রয়েছে।
নিজের ভয় ও উদ্বেগ সম্পর্কে সঙ্গী বা পরিবারের বিশ্বস্ত সদস্যদের সঙ্গে খোলাখুলি আলোচনা করাও সহায়ক হতে পারে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, ধ্যান এবং শিথিল থাকার অভ্যাস মানসিক চাপ সামলাতে সাহায্য করতে পারে। একই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাওয়া মানুষের অভিজ্ঞতা ও সহায়তাও কারও জন্য উপকারী হতে পারে।
বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও ভয় বা উদ্বেগের কারণে নিজের অনুভূতিগুলোকে উপেক্ষা করা উচিত নয়। কারণের দিকে নজর দেওয়া, নিজের অনুভূতি বোঝা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই হতে পারে ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রথম ধাপ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যা জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিমন্ত্রী দূরদূরান্ত থেকে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে সরকারিভাবে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে নতুন আর্থিক বরাদ্দ দেওয়ার কথাও জানান।
মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম শিক্ষিত হয়। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।"
তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। মেয়েদের শিক্ষার পথে দূরত্ব, আর্থিক সংকট কিংবা যাতায়াতের সমস্যা কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। মেয়েদের শিক্ষার সুযোগ যত বাড়বে, দেশের উন্নয়ন তত দ্রুত হবে। একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের বিষয়গুলোও তুলে ধরেন।
এ সময় রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: অফিসার
বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যথায় প্রার্থীদের জন্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান পদে নিয়োগ পেয়েছেন ড. ফরিদ বিন আলী আল-গামদি। একইসঙ্গে, তাকে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম উন্নয়ন ও বিকাশের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে এই পদে নিয়োগ দেন।
এই নিয়োগের উদ্দেশ্য হলো দপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নেতৃত্ব ও একাডেমিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাজে যুক্ত করা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করা। এর ফলে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ধর্মীয় সেবা উন্নত করার পাশাপাশি সেবার মান বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।
অধ্যাপক ফরিদ আলী আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রশাসক। তিনি অতীতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। তার একাডেমিক ও প্রশাসনিক অবদান প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর ড. ফরিদ আল-গামদিকে অভিনন্দন জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি তার নতুন দায়িত্বে সাফল্য ও কল্যাণ কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার অভিজ্ঞতার মাধ্যমে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম আরও উন্নত হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে ৯টি পদে। আগ্রহী প্রকৃত নাগরিকরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়।
পদের বিবরণ
প্রভাষক (এ্যাপারেল)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
কর্মস্থল: এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
লাইব্রেরীয়ান
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)
কর্মস্থল: সেন্ট্রাল লাইব্রেরি।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
কর্মস্থল: একাডেমিক শাখা ও রেজিস্ট্রার দপ্তর।
কেয়ারটেকার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
সহকারী ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
লাইব্রেরী সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা
প্রভাষক (এ্যাপারেল): প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.৫০ জিপিএ থাকতে হবে। পিএইচডিধারীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে।
লাইব্রেরীয়ান: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএ থাকতে হবে। লাইব্রেরি বা অনুরূপ কাজে প্রথম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা এবং ডেপুটি লাইব্রেরীয়ান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটাবেজে অভিজ্ঞতা প্রয়োজন।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: এইচএসসি বা সমমান পাস হতে হবে। সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও অ্যাকসেস পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।
কেয়ারটেকার: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা প্রয়োজন।
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
সহকারী হিসাবরক্ষক ও সহকারী ক্যাশিয়ার: এইচএসসি (বাণিজ্য) বা সমমান পাস হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
লাইব্রেরী সহকারী: সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএসহ এইচএসসি বা সমমান পাস হতে হবে। গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে।
সিকিউরিটি গার্ড: জেএসসি বা সমমান পাস হতে হবে। বিশ্বস্ত ও কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বুটেক্সের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত জীবনবৃত্তান্তের ফরম সংগ্রহ করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংযুক্ত করতে হবে।
প্রভাষক পদের জন্য পাঁচ সেট, লাইব্রেরীয়ান পদের জন্য বিজ্ঞপ্তিতে নির্ধারিত পাঁচ সেট এবং ৩ থেকে ৯ নম্বর পদের জন্য দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র ও খামের ওপর পদের নাম, বিভাগ/দপ্তর এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
বুটেক্সের ওয়েবসাইটে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
১ ও ২ নম্বর পদের জন্য: ২০০ টাকা
৩ থেকে ৮ নম্বর পদের জন্য: ১০০ টাকা
৯ নম্বর পদের জন্য: ৫০ টাকা
এর সঙ্গে প্রযোজ্য চার্জ যুক্ত হবে। পেমেন্টের রশিদের বুটেক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দেওয়া যাবে।
যদি কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা বেশি হয়, তবে প্রয়োজন অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে যোগ্য ও বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের সময়, তারিখ ও স্থান মোবাইল নম্বরে চিঠি বা এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিটি নিচে দেখুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ