মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৫৬ পি.এম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর থানা সংলগ্ন মায়ামি রেস্টুডেন্ট থেকে উপজেলা রোড হয়ে ভবেরচর বাজারের দিকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরে, সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়ক ধরে ভবেরচর হাসপাতাল রুট ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবেরচর বাজারের সামনে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, আহসান উল্লাহ, মাসুদ ফারুক, প্রফেসর গেয়াস উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন এবং বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিরলে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়, যার মধ্যে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পোনামাছ অবমুক্তকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার প্রমূখ। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ করা হয় এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর ফাযিল মাদ্রাসায় এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।
আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এসএম আকবর আলী বাবলু, গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আব্দুস সামাদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, আজাদ রেজাউল করিম, রবিউল ইসলাম খান, মাসুদ রানা প্রামানিক, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বীদয়, সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, সোহেল রানা শহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল আমিন রিমন, সদস্য সচিব এসএম সাকিব হাসান, যুগ্ন আহবায়ক সাহাদত হোসেন, আল সাইফ জীবন, ছাত্রনেতা ফায়সাল আহম্মেদ শান্ত, আব্দুল্লাহ, মনিরুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকার নিকটবর্তী তালা উপজেলার অংশে খুলনাগামী যাত্রীবাহী মিনিবাস পরিবহন সাইড দিতে গিয়ে সড়কের পাশের মাটি ধসে পুকুরে পড়ে গেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে ১০/১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে পাইকগাছা স্ট্যান্ড থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস মদিনা ক্লাসিক (ঢাকা মেট্রো ব- ১৫২৮০৬) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী বাজার সংলগ্ন টেকনিক্যাল কলেজের সামনে বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে মিনিবাসটির বাম পাশ সড়কের পাশে মাটির উপর দিয়ে পুনরায় সড়কে উঠতে গিয়ে নরম মাটি ধ্বসে আছাদুল গাজীর পুকুরে কাত হয়ে পড়ে।
এক পথচারী করিম জানান, মিনিবাসটি যদি বাম পাশে না যেত তাহলে পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পুকুরের অপর পাশে বসবাসকারী আসাদুল বলেন, "এক বাঁক সরলীরণ করতে গিয়ে আরেক ভয়ানক বাঁক তৈরী করা হয়েছে। এপাশ থেকে ওপাশে কিছু দেখা যায় না, ফলে প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।" মিনিবাসটি কাত হয়ে পুকুরে পড়লে এ সময় বাসে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পানি কম থাকায় বড় কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ঘোষনগরের প্রাক্তন শিক্ষক অশোক হোড়, আগড়ঘাটার বাবুল মোড়ল, শাহিন মোড়ল, শাহারিয়ার হোসেন, ফারুক হোসেন, কয়েকজন মহিলা ও শিশু আহত হয়েছেন বলে জানা যায়। অনেক আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার আব্দুল হান্নান জানান, বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের সফলভাবে উদ্ধার করা হয়েছে। তালা থানার এস আই মোঃ হেমায়েত হোসেন বলেন, "উক্ত দুর্ঘটনায় ১০/১৫ জন আহত হয়েছে। তাদের কয়েকজন তালা হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।" তিনি আরও জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও সুপার ভাইজার পালিয়ে গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে পাইকগাছা শাখা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী বাবলুসহ শ্রমিক নেতা দিপংকর ও চীপ সময় নিয়ন্ত্রক জালাল আহমেদ দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরগুনার তালতলীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক। পথসভায় বক্তব্য রাখেন মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ, মিঃ মংসেলেন, ইমরান হোসেন ফোরকান, জহিরুল ইসলাম, রুহুল আমিন এবং বশির উদ্দিন প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ