প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিরলে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়, যার মধ্যে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পোনামাছ অবমুক্তকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার প্রমূখ। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ করা হয় এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন