০২:৪০ পি.এম
মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যের একটি পণ্যবাহী ট্রাক একাধিক যানবাহনের ওপর উঠে গেলে দুর্ঘটনার কারণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। রোববার এ দুর্ঘটনাটি ঘটে।
একই স্থানে দুটি ট্রাকের মধ্যে এর আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার পর সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীরা কাজ করছিলেন, এ সময় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে তৃতীয় ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এর ফলে নায়ারিত সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, "আরও বড় আকারের দুর্ঘটনা" ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জালিস্কো ও পশ্চিমাঞ্চলীয় নায়ারিত অঙ্গরাজ্যের সীমান্তবর্তী হোস্তোতিপাকিয়ো শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মেক্সিকোর গুয়াদালাহারা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানাচ্ছে।
নায়ারিতের সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, দুটি ট্রাকের মধ্যে আগের একটি দুর্ঘটনার পর সড়ককর্মীরা উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছিলেন। এ সময় তৃতীয় একটি পণ্যবাহী ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর ওপর উঠে যায়। এতে "আরও বড় ধরণের একটি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ফলে দুটি পণ্যবাহী ট্রাক ও আরও তিনটি যানবাহনে আগুন ধরে যায়। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি টহল ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
জালিস্কোর সিভিল প্রোটেকশন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ১০ জনের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা গুরুতর আহত রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চার নাগরিক সামান্য আহত হয়েছেন।
মেক্সিকোতে প্রায়শই ট্রাক ও বাসের মধ্যে মারত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন