১০:৪৮ পি.এম
গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ওয়াকআউট করার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলের নেতা বলেন, সংসদে যারা আছেন, সকলেই দুটি করে ভোট দিয়েছেন। যারা সরকারে রয়েছে, তারাও ভোট দিয়েছেন। তারা বলেছিল, ক্ষমতায় আসলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। কিন্তু বর্তমানে তারা সেটি মানতে নারাজ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি জানান, আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা আমি বাস্তবায়ন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও সংসদের বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আশা করি সরকারি দল প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করবে।
এর আগে, বিরোধী দলের সদস্যরা সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিতে নাম না দেওয়ার ঘোষণা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন