১১:১০ এম
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ১২ বছর ধরে সফলতার সঙ্গে যাত্রী পরিবহন করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা ২০১৪ সালের ১৭ জুলাই একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ চালু করে ঢাকা থেকে যশোর রুটে উড়ান শুরু করে। বর্তমানে এই সংস্থাটি ২৫টি উড়োজাহাজের বহর নিয়ে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।
বর্তমান ইউএস-বাংলার বহরে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। যাত্রা শুরুর পর এই প্রতিষ্ঠানটি ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ডে আস্থাশীল রয়েছে। দেশের পাঁচটি অভ্যন্তরীণ রুট ছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং চীনের বিভিন্ন গন্তব্যে তারা ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সংস্থাটি জানায়, ২০২৭ সালের মধ্যে আসন্ন ২১টি বোয়িং উড়োজাহাজ তাদের বহরে যুক্ত হবে। একই সঙ্গে কাঠমান্ডুর রুটে পুনরায় ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। বাহরাইন, কুয়েত, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুর বারু, পেনাং এবং হংকংসহ নতুন কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনারও পরিকল্পনা রয়েছে।
২০২৮ সালের মধ্য দিয়ে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা এবং ২০৩০ সালে নিউইয়র্ক ও টরন্টো এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার উদ্দেশ্যে এগিয়ে চলছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা আরও জানায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে এবং বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি করছেন এবং তারা যাত্রীসেবার পাশাপাশি কার্গো পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন