প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিশেষ গুরুত্বারোপ করেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে পুনরুজ্জীবিত করার ওপর। বুধবার (১৫ জুলাই) ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিদায়ী বৈঠকে সফররত বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সাথে তিনি এই তাগিদ প্রদান করেন। বৈঠকে তিনি বিদায়ী মহাসচিবের নিষ্ঠাপূর্ণ সেবা ও নেতৃত্বের জন্য ভূয়সী প্রশংসা করেন।
শেহবাজ শরিফ এই বৈঠকে সার্ক সনদের প্রতি পাকিস্তানের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে এই আঞ্চলিক ফোরামটিকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-ও বিদায়ী সার্ক মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন এবং সংস্থাটিকে গতিশীল করার জন্য জোরালো আহ্বান জানান। বৈঠকে তিনি দক্ষিণ এশিয়ার বিশাল জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন এবং সার্কের মূল লক্ষ্য অর্জনে পাকিস্তানের দৃঢ় ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেন।
আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী সদস্য রাষ্ট্রগুলোকে সার্কের মূল সনদ মেনে চলার জন্য আবেদন জানান, যা এই অঞ্চলের জনগণের সার্বিক কল্যাণ ও সুদৃঢ় আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে কার্যকরী হবে।
বিদায়ী সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার তার মেয়াদকালে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তানের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট বিশ্লেষকরা এই বৈঠকগুলোকে দক্ষিণ এশিয়ার স্থবির হয়ে থাকা সহযোগিতা প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন